বাবরি মামলায় আডবানী-যোশীরা খালাস পেলেও হাইকোর্টে যাবে মুসলিম ল’ বোর্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘ ২৮ বছর ধরে বাবরি মসজিদ রায় ঝুলেছিল লক্ষৌ এর সিবিআই এর বিশেষ আদালতে। বুধবার আদালত লালকৃষ্ণ আডবাণি, মুরলি মনোহর জোশী, উমা ভারতী, প্রাক্তণ মুখ্যমন্ত্রী কল্যাণ সিং সহ ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে। এদিকে সিবিআই-এর বিশেষ আদালতে রায় বের হতেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, লক্ষৌ এর বিশেষ সিবিআই আদালতের এই রায়কে তাঁরা চ্যালেঞ্জ করবে এবং রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করা হবে।

আরও পড়ুনঃ ৩১শে অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল।

বুধবার সিবিআই-এর আদালত রায় দিতে গিয়ে জানিয়েছে, তারা অভিযুক্তদের মুক্ত করছে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে। সিবিআই অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রের প্রমাণ দেখাতে পারেনি। বিশেষ আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার আইনি রাস্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে এখনও খোলা রয়েছে।

আদালতের রায় প্রকাশ হতেই এক ভিডিও বার্তাতে লালকৃষ্ণ আডবানিকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতেও শোনা গিয়েছে। এই মামলায় অপর অভিযুক্ত মুরলীমনোহর যোশী রায় বের হওয়ার পর বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এতেই প্রমাণ হয়, কোনও ষড়যন্ত্র সেদিন করা হয়নি। আমাদের কর্মসূচি বা জনসভা কোনওটাই ষড়যন্ত্রের অংশ ছিল না। আমরা খুশি।

আমার তো মনে হয় মন্দির নির্মাণ নিয়ে সবার খুশি হওয়া উচিত।’ আর এক অভিযুক্ত সাক্ষী মহারাজ তো বলেছেন, সেদিন তাঁরা কোনও বিতর্কিত নির্মাণ ভাঙেনইনি। সেখানে কোনও বিতর্কিত নির্মাণ ছিলই না। যেটা ছিল সেটা রাম মন্দিরেরই অংশ। আরেক অভিযুক্ত সাধ্বী ঋতম্ভরা আবার আবার সাফ জানিয়ে দিয়েছেনন, ‘রাম মন্দির ইস্যু মিটল, এবার কাশী মথুরাতেও আমরা আমাদের নৈতিক অধিকারের জন্য লড়াই করব।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত