কলকাতায় মেট্রো পরিষেবা পেতে প্রবীণ নাগরিকদের লাগবে না ই-পাস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় মেট্রো পরিষেবা পেতে প্রবীণ নাগরিকদের লাগবে না ই-পাস। মেট্রোতে যাতায়াতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য ছাড়। বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত লাগবে না ই-পাস। শুধু মাত্র বয়সের প্রমাণপত্র এবং আইডি কার্ড সাথে থাকলেই হবে। মেট্রো কর্তৃপক্ষ তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রবীণ নাগরিকরা বয়সের প্রমাণপত্র ও আইডি কার্ড দেখিয়েই মেট্রোরেলে যাতায়াত করতে পারবেন।

আরও পড়ুনঃ রাতভর ধর্নায় ৮ সাংসদ। সকালে চা হাতে মানভঞ্জনের বিফল চেষ্টা হরিবংশের!

কলকাতায় মেট্রো পরিষেবা পেতে প্রবীণ নাগরিকদের লাগবে না ই-পাস। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যে দমদম মেট্রো স্টেশনে গেটে কর্মরত পুলিসকর্মী ও মেট্রোকর্মীদের এই নির্দেশ দিয়ে দিয়েছে। নিউ নর্মাল মেট্রো সফরের দ্বিতীয় দিনে দমদম মেট্রো স্টেশনে দেখা গেল স্বাভাবিক ভিড়। কলকাতা পুলিশের সমস্ত নিয়ম মেনেই যাত্রীদের মেট্রো স্টেশন প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রেখে ই-পাস ও স্মার্ট কার্ড দেখিয়ে, হাত স্যানিটাইজ করে তার পরই স্টেশনে প্রবেশ। কিন্তু ই-পাস সংগ্রহে ক্ষেত্রে বহু যাত্রীকে সমস্যায় পড়তে হয়।

এমনকি নির্দিষ্ট সময়ের ই-পাস না পাওয়ার ফলে ফেরত যেতে হয় বেশ কিছু যাত্রীদের। অনেক বেশি সংখ্যক যাত্রী অফিস টাইমে মেট্রোতে দেখা যায়। জিজ্ঞেসা করায় বেশির ভাগ মানুষের জবাব ছিল কাল বের হতে না পারায় আজ বের হয়েছি। গত কাল দমদমগামী ৯ঃ৪৫ এর মেট্রোর দৃশ্যটা স্বাভাবিক দিনের মত ছিল৷ ভর্তি ছিল মেট্রোর সমস্ত সিট। এবং অনেকে দাঁড়িয়েও ছিলেন।

দ্বিতীয় দিনে ই-পাস সংগ্রহ করা প্রবণতা যাত্রীদের মধ্যে বেশি দেখা যায়। সকালে ৯টা থেকে ১০টা ও ১০টা থেকে ১১টার স্লটের বুকিং ফুল ছিল। এমন পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের যাতে সমস্যায় না পড়তে হয় সেই কারণে মেট্রো কর্তৃপক্ষ নয়া সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১১ থেকে বিকেল ৪ পর্যন্ত ই-পাস ছাড়াই প্রবীণ বক্তিরা মেট্রোয় যাতায়াত করতে পারবেন।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত