পিছিয়ে গেল মেট্রো চালুর সময়, চলতে পারে ১৪ সেপ্টেম্বর থেকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো:  আগামী ১৪ সেপ্টেম্বর থেকে কলকাতায় ফের মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে রয়েছে নিট পরীক্ষা । ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো চালানো হতে পারে।

শুক্রবার মেট্রো চালানো নিয়ে রাজ্যের সঙ্গে মেট্রো কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকার নাকি ১৩ তারিখ থেকে মেট্রো চালুর কথা বলেছে মেট্রো কর্তৃপক্ষকে। তবে ফের রাজ্য সরকাররের সঙ্গে বৈঠকে বসবে মেট্রো কর্তৃপক্ষ। এমনটাই জানা গিয়েছে।এদিকে সারা দেশে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু হচ্ছে।

প্রথমে জানা গিয়েছিল,৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো চালু হতে পারে। বৃহস্পতিবারের বৈঠকের পর পরিস্কার যে , ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো চালু হচ্ছে না।মেট্রো সূত্রে খবর, স্টেশনের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকে কলকাতা পুলিশ। ভিতরে আরপিএফ।

কিন্তু করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ এবং আরপিএফ যৌথ ভাবে নজরদারি চালাবে। করোনা আবহে মেট্রোর সংখ্যা কমানো হবে। রবিবার বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্তমেট্রো চালানোর ভাবনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন