মেট্রো যাত্রীদের জন্য সুখবর, ১৪ তারিখ থেকে চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এবার আগামী ১৪ তারিখ থেকে চালু হতে চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোও জানাল রেল মন্ত্রক। ইতিমধ্যে স্টেশনগুলির স্যানিটাইজেশন শুরু হয়েছে। হচ্ছে সাফাই। বসছে স্যানিটাইজড গেট। থাকছে আলাদা করে স্যানিটাইজেশনের মেশিন।

আরও পড়ুনঃ দূর্নীতি মুক্ত বাংলা এবং বিজেপি। ফুলে বিষের গন্ধ? #Editorial

যাত্রীদের টিকিট হিসাবে দুটি ক্ষেত্রেই থাকছে না টোকেন। তবে ইস্ট ওয়েস্ট মেট্রোতে কোনও ই-পাস লাগবে না। শুধুমাত্র স্মার্ট লার্ড থাকলেই হবে। কিন্তু নোয়াপাড়া থেকে কবি সুভাষের মধ্যে মেট্রোতে যেতে হলে ই-পাস ছাড়া গতি নেই।মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ স্টেশনে।

মেট্রো কামরাতেও একটি সিট ছেড়ে বসতে হবে। থাকবে আরপিএফ। সব মিলিয়ে মেট্রো চালু হলেও তাতে যাত্রী সুরক্ষার কোনও সমঝোতা করা হবে না। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী জানিয়েছেন, ‘১৪ সেপ্টেম্বর থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হবে। নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো একসঙ্গে চালু হলে যাত্রীদুর্ভোগ অনেকটাই কমবে।

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। সকাল ৮টা থেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলে ট্রেন চালু হবে সেক্টর ফাইভ থেকে। শেষ মেট্রো ছাড়বে সল্টলেক স্টেডিয়াম থেকে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু পরে। সারাদিনে চলবে ৭২টি ট্রেন। ৩৬টি ডাউন, ৩৬টি আপ। ১৫ থেকে ২০ মিনিটের ব্যবধানে মিলবে ট্রেন। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর