জোকা থেকে মাঝেরহাট রুটে সকাল সাড়ে আটটা থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট পর্যন্ত ৫০ মিনিট অন্তর মেট্রো চলবে। কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে মেট্রো।
এদিকে দুর্যোগের জেরে কলকাতায় বেশ কিছু রাস্তায় গাছ পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই গাছগুলি সরানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। কিন্তু, এর ফলে সোমবার সকালে যানচলাচল স্লথ একাধিক রাস্তায়।
ব্লু লাইনে শুক্রবার অর্থাৎ ২৪ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে বিশেষ এই মেট্রো পরিষেবা। শনি ও রবিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে কবি সুভাষ ও দমদম থেকে। বলার অপেক্ষা রাখে না, কলকাতা মেট্রোর এহেন সিদ্ধান্তে উপকৃত হবেন রাতের দিকে অফিস ফেরত নিত্যযাত্রীরা।
অন্যান্য দিন চলে ১০৬টি। তবে দোলের তুলনায় হোলিতে মেট্রোর সংখ্যা বাড়বে সব রুটেই। সময় অপরিবর্তিত। দোলের দিন আবার জোকা–তারতলা রুটে মেট্রো সার্ভিস বন্ধ থাকবে। হোলির দিন স্বাভাবিক থাকবে পরিষেবা।
সেখানে ইতিমধ্যেই ২৭৯৫টির মতো স্কুলে সিসিটিভি লাগানো হয়ে গিয়েছে। যে স্কুলগুলি নিজে না লাগাতে পারেনি, সেগুলিতে পরীক্ষার দিনগুলির জন্য সিসিটিভির ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।
দেবীপক্ষ শুরু হতে না হতেই উৎসবের আবহে গা ভাসিয়েছে গোটা রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের অনেক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে বাঙালিও পঞ্চমীর অপেক্ষা না করে এখন থেকেই পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছেন।