প্রবল বৃষ্টিতে মেট্রো লাইনে জল, বন্ধ পরিষেবা

Kolkata Metro: জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার রাতে প্রবল গতিতে আছড়ে পড়েছে সাইক্লোন রিমেল। ভারী বৃষ্টিপাত হয়েছে শহর কলকাতাতেও। এদিকে রিমেলের জেরে সোমবার সপ্তাহের প্রথম দিন ব্যাহত মেট্রো পরিষেবা। এর জেরে বিপাকে পড়েছেন বহু অফিসযাত্রী এবং কলেজ পড়ুয়ারা।

আরও পড়ুনঃ কালীঘাটে বামেদের প্রচারে পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর পাড়ায় গণতন্ত্র নেই, সরব শায়রা-মীনাক্ষী

metro1 2

জানা গিয়েছে, জল জমার কারণে গিরিশ পার্ক থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ। আপ, ডাউন কোনও দিকেই মেট্রো চলছে না ওই অংশে। সকাল ৭টা ৫১ মিনিট থেকে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে বলেই খবর।

metro2 2

সপ্তাহের প্রথম দিনে সকালে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। সকাল থেকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হচ্ছে মেট্রো। পরিষেবা স্বাভাবিক করার জন্য ট্র্যাকগুলি থেকে জল সরানোর চেষ্টা করা হচ্ছে।

প্রবল বৃষ্টিতে মেট্রো লাইনে জল, বন্ধ পরিষেবা

metro3 2

এদিকে দুর্যোগের জেরে কলকাতায় বেশ কিছু রাস্তায় গাছ পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় সেই গাছগুলি সরানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। কিন্তু, এর ফলে সোমবার সকালে যানচলাচল স্লথ একাধিক রাস্তায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন