Metro Rail: দোল ও হোলিতে চলবে কম মেট্রো, দেখে নিন সময় সূচি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দোল ও হোলির দিন কম সংখ্যক মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার দোল, বুধবার হোলি। মেট্রো রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ মার্চ দোলের দিন সকাল ৬.৫০ এর বদলে দক্ষিণেশ্বর–কবি সুভাষ রুটে মেট্রো চালু হবে দুপুর আড়াইটেয়।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ, গ্রেফতার কং নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী

 

দোল ও হোলিতে চলবে কম মেট্রো, দেখে নিন সময় সূচি
দোল ও হোলিতে চলবে কম মেট্রো, দেখে নিন সময় সূচি

দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ থেকে ২.৩০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। প্রতিদিন ২৪৪টি মেট্রো চলে এই রুটে। এই দু’দিন আপ ও ডাউন লাইনে চলবে মাত্র ৫৮ টি মেট্রো। শেষ মেট্রোর সময় অবশ্য অপরিবর্তিত। অর্থাৎ রাত ৯টা ৪০এ দুই প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়বে।

৮ মার্চ অর্থাৎ হোলিতে তুলনামূলক বেশি মেট্রো পাওয়া যাবে। ওইদিন সকাল ৬.৫০ থেকেই চলবে মেট্রো। তবে ২৪৪ টি-র বদলে ৮২ টি আপ ও ৮২ টি ডাউন অর্থাৎ মোট ১৬৪ টি মেট্রো চলবে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। অপর দিকে ইস্ট–ওয়েস্ট রুটেও দোল ও হোলির দিন মেট্রোর সময়সূচিতে বদল হয়েছে।

6 3

দোলের দিন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটে মেট্রো চলবে দুপুরে ৩টে থেকে রাত ৮.২০ পর্যন্ত। আধঘণ্টা অন্তর মিলবে পরিষেবা। চলবে ২২টি মেট্রো। আর হোলির দিন মেট্রো চলবে ৯০টি।

দোল ও হোলিতে চলবে কম মেট্রো, দেখে নিন সময় সূচি

7 3

অন্যান্য দিন চলে ১০৬টি। তবে দোলের তুলনায় হোলিতে মেট্রোর সংখ্যা বাড়বে সব রুটেই। সময় অপরিবর্তিত। দোলের দিন আবার জোকা–তারতলা রুটে মেট্রো সার্ভিস বন্ধ থাকবে। হোলির দিন স্বাভাবিক থাকবে পরিষেবা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত