মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, পরীক্ষার সময় চলবে অতিরিক্ত মেট্রো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার্থীর সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালাবে কর্তৃপক্ষ। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শনিবার দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান অনেকটা বেশি থাকে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই সেই সময়ের ব্যবধান কমছে।

আরও পড়ুনঃ মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, পরীক্ষার সময় চলবে অতিরিক্ত মেট্রো
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, পরীক্ষার সময় চলবে অতিরিক্ত মেট্রো

উপরন্তু শনিবার করে চলবে অতিরিক্ত ৮টি মেট্রো । তবে এই সুবিধা মিলবে শুধুমাত্র ফেব্রুয়ারি ও মার্চ মাসের নির্দিষ্ট সময়। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে ও পরে ৫-৬ মিনিট অন্তর চলবে মেট্রো।

22 16

সকাল ৯টা থেকে রাত্রি ৮টা ১৮ মিনিট পর্যন্ত মিলবে এই পরিষেবা। বেলা ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যে ৫টার মধ্যে মিলবে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা। এর ফলে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার্থীদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, পরীক্ষার সময় চলবে অতিরিক্ত মেট্রো

21 11

তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে এমন কোনও ব্যবস্থা করা হচ্ছে কি না তা এখনও স্পষ্ট নয়। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, দু’মাস আগে পরীক্ষাকেন্দ্র হিসাবে নির্বাচিত ২৮৬৭টি স্কুলের মধ্যে মাত্র ২০০টি স্কুলে সিসিটিভি ছিল, সেখানে ইতিমধ্যেই ২৭৯৫টির মতো স্কুলে সিসিটিভি লাগানো হয়ে গিয়েছে। যে স্কুলগুলি নিজে না লাগাতে পারেনি, সেগুলিতে পরীক্ষার দিনগুলির জন্য সিসিটিভির ব্যবস্থা করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন