প্রস্তুতি শেষ, কবে শুরু জোকা-তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শীঘ্রই চালু হতে পারে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। উত্তরপূর্ব সীমান্ত রেলের সেফটি কমিশনার লতিফ খান জোকা-তারাতলা রুটে মেট্রোর নিরাপত্তা পরীক্ষা সেসগ করলেন। এরপরই নভেম্বরের চতুর্থ সপ্তাহ বা ডিসেম্বর নাগাদ এই রুটে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশা করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ‘হাঁ বলে দিলাম’, কাকে কি বললেন মালাইকা? বিয়ে নিয়ে তুঙ্গে জল্পনা

প্রসঙ্গত, পুজোর আগেই সাড়ে ৬ কিমি পথে ট্রায়াল রান হয়ে গিয়েছিল। এবার সেফটি কমিশনারের সবুজ সংকেতের অপেক্ষায় এই রুট। জোকা থেকে তারাতলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার যাত্রপথের আজ চূড়ান্ত ইন্সপেকশন হয়ে গেল।

প্রস্তুতি শেষ, কবে শুরু জোকা-তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা?

পরিদর্শনে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (CRS)। জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট ৬টি স্টেশন আজ পরিদর্শন করছেন তিনি ও তাঁর টিম। খুব স্বাভাবিকভাবেই জোকা-তারাতলা মেট্রো চলাচল শুরু হয়ে গেলে যাতায়াতের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে মানুষের।

প্রস্তুতি শেষ, কবে শুরু জোকা-তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা?

প্রস্তুতি শেষ, কবে শুরু জোকা-তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা?

15 6

উল্লেখ্য, অপারেশনাল ও প্রস্তাবিত মিলিয়ে মোট ৬টি মেট্রো লাইনে ভবিষ্যতে সেজে উঠবে উত্তরে উত্তর ২৪ পরগনা থেকে বৃহত্তর কলকাতা। রং অনুযায়ী যেগুলো ব্লু লাইন, পিঙ্ক লাইন, ইয়েলো লাইন, অরেঞ্জ লাইন, গ্রিন লাইন ও পার্পল লাইন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত