নজরবন্দি ব্যুরোঃ আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। ২০১৯ সালে তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে বি টাউনে। তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ১২ বছরের।
আরও পড়ুনঃ কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, ভূমিকম্পের তীব্রতা ৫.৭


কিন্তু বয়সের পার্থক্যকে কোনও কালেই তাঁরা বিশেষ পাত্তা দেননি। গত কয়েক বছর ধরেই মুম্বইয়ের এক ফ্ল্যাটে একসঙ্গে থাকেন অর্জুন-মালাইকা। কাজের ফাঁকে ছুটি পেলেই একসঙ্গে ঘুরতেও যান তাঁরা।

আর অনেকদিন ধরেই বিটাউনে গুঞ্জন চলছে কবে বিয়ে করছেন এই যুগল? আর এবার সেই গুঙ্গঙ্কে উস্কে দিলেন মালাইকা নিজেই। সোশ্যাল মিডিয়াতে একটি মিষ্টি ও লাজুক ছবি দিয়ে তিনি লিখেছেন ‘হাঁ বলে দিলাম’।



‘হাঁ বলে দিলাম’, কাকে কি বললেন মালাইকা? বিয়ে নিয়ে তুঙ্গে জল্পনা

আর এই পোস্টের পরেই শুরু জোর জল্পনা তাহলে কি অর্জুনকে বিয়ে করার প্রস্তাবে রাজি নায়িকা? যদিও এর পরে আর কিছু জানাজায়নি মালাইকার পক্ষ থেকে। আর সেতা জানতে হলে অপেক্ষা করতে হবে সময়ের।







