Earthquake in Arunachal Pradesh: কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, ভূমিকম্পের তীব্রতা ৫.৭

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের অরুণাচল প্রদেশ (Earthquake in Arunachal Pradesh)। বৃহস্পতিবার সকালে কম্পন অনুভূত হয় সেখানে (Tremors Felt)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুন: মোটা হলেই হাইকোর্ট থেকে মিলবে জামিন, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানিয়েছে, এ দিন কম্পনের উৎস ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। সকাল ১০টা বেজে ৩১ মিনিটে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের বাসার থেকে ৫২ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমের পশ্চিম সিয়াং এলাকা। তাতে আতঙ্ক ছড়িয়েছে সেখানে।

কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, ভূমিকম্পের তীব্রতা ৫.৭
কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, ভূমিকম্পের তীব্রতা ৫.৭

এর কারণ হিসাবে ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজির সিনিয়র জিওফিজিসিস্ট অজয় পাল বলেন, ‘ভারতীয় প্লেটের উপর ইউরেশিয়ান প্লেটের ক্রমাগত চাপ। দুই প্লেটের মধ্যে সংঘর্ষের ফলে হিমালয় তৈরি হয়েছে । সংঘর্ষের ফলে শক্তির তৈরি হয় যা সারাণত নিয়ন্ত্রণে থাকে। ভূমিকম্পের আকারে সেই শক্তি সময়ে সময়ে মুক্তি পাচ্ছে। তাই এই ভুমিকম্প হয়েছে।

কেঁপে উঠল অরুণাচল প্রদেশ, ভূমিকম্পের তীব্রতা ৫.৭

earthquake 4বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের দোতি এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। তাতে ছ’জনের মৃত্যুর খবর মেলে। কম্পনের জেরে বেশ কিছু বাড়িঘর ভেঙে পড়েছে সেখানে। নেপালের ওই কম্পনের রেশ এসে পৌঁছয় ভারতের রাজধানী দিল্লি এবং উত্তরের রাজ্যগুলিতেও। আর এবার ঠিক ১দিন পরই ফের কেঁপে উঠল ভারতের সীমান্তবর্তী এলাকা অরুণাচল প্রদেশ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত