নজরবন্দি ব্যুরো: মোটা হলে এখন মিলবে সুবিধা। শুনে অবাক লাগলেও এটাই বাস্তব। সম্প্রতি কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত পাঞ্জাবের (Punjab) বাসিন্দা এক যুবক ৩৮-এর প্রাঞ্জিল বাটরার ওজন ১৫৩ কোজি। শুধু মোটা হওয়ার কারণেই তাঁকে কারাগার থেকে মুক্তি দেয় হাইকোর্ট।
আরও পড়ুন: খুশির খবর চাকরি প্রার্থীদের জন্য, ১৬০০ পদে নিয়োগ শুরু করল কমিশন


তাঁর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। ২০২১ সালে ৩ হাজার কোটি টাকার ‘পোঞ্জি দুর্নীতিতে’ নাম জড়ায় প্রাঞ্জিলের। ২০২১ সালে ৩ হাজার কোটি টাকার ‘পোঞ্জি দুর্নীতিতে’ নাম জড়ায় প্রাঞ্জিলের। ৮ মাস ধরে আম্বালা কারাগারে বন্দি ছিলেন তিনি। আর্থিক কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে।
তদন্তে নেমে ইডি জানতে পারে, সংস্থার ৫৩ কোটি টাকা আত্মসাৎ করেছেন প্রাঞ্জিল বাটরা। যদিও প্রাঞ্জিলের দাবি, ওয়েব ডেভলপার হিসেবে কাজের দাম চোকাতেই তাঁকে ওই টাকা দিয়েছিল সংস্থা। কিন্তু ওই টাকা কেন সে পরিবারের বিভিন্ন সদস্যকে মোট ১৫ কোটি টাকা ব্যাংক ট্রান্সফার করেছিল, তার উত্তর দিতে পারেনি যুবক।

এরপরই তাঁকে গ্রেপ্তার করে ইডি। ৮ মাস ধরে আম্বালা কারাগারে বন্দি ছিলেন তিনি। কিন্তু এরপর পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট (Punjab and Haryana High Court) জামিন দিল অতিরিক্ত মোট হওয়ার কারণে।


হাইকোর্টের বিচারপতির যুক্তি হল, জামিনের আবেদনকারী ওবেসিটিতে ভুগছেন। তাঁর ওজন ১৫৩ কেজি। ওবেসিটি শুধুমাত্র রোগ নয়, বরং একাধিক রোগের কারণ। স্থূলতার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই তাঁকে জামিন দিল হাইকোর্ট কতৃপক্ষ।
মোটা হলেই হাইকোর্ট থেকে মিলবে জামিন, উঠে এল চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের দুই হেভিওয়েট মন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং অনুব্রত মণ্ডল ও জেলে রয়েছেন। আর তাঁদের দুজনকেই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED) গ্রেফতার করেছে এবং দুই মন্ত্রীর ওজন ও ১০০ কিলোর ওপর। তাহলে এখন প্রশ্ন উঠছে এবার কি পাঞ্জাবের প্রাঞ্জিল বাটরার মত এই মোটা হওয়ার জন্যই পার্থ – অনুব্রত কি ছাড়া পাচ্ছেন?







