Durga Pujo 2022: পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেবীপক্ষ শুরু হতে না হতেই উৎসবের আবহে গা ভাসিয়েছে গোটা রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের অনেক পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে বাঙালিও পঞ্চমীর অপেক্ষা না করে এখন থেকেই পুজো পরিক্রমায় বেরিয়ে পড়েছেন। তবে রাস্তায় রাস্তায় জ্যামে নাকাল হতে হচ্ছে শহরবাসীকে।

আরও পড়ুন: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, অবশেষে মুক্তি পেল দৃশ্যম ২-র টিজার

এই ভিড় এড়ানোর অন্যতম উপায় হল মেট্রো। কারণ মেট্রোতেই আপনি সহজেই পৌঁছয়ে যাবেন শহরের উত্তর থেকে দক্ষিণে। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন কোন মেট্রো স্টেশনে নামলে কোন পুজো দেখতে পাবেন! তাহলে আর  চিন্তা নেই, রইল আপনাদের জন্য গাইডলাইন।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে রয়েছে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার একাধিক বিখ্যাত জনপ্রিয় পূজো মন্ডপ। এই তালিকায় রয়েছে উত্তর ও মধ্য কলকাতার বাগবাজার সার্বজনীন, কুমোরটুলি পার্ক, জগত মুখার্জি পার্ক, আইরিতোলা সার্বজনীন, টালা পার্ক, টালা বারোয়ারি, কলেজ স্কোয়ার, মহম্মদ আলী পার্ক ইত্যাদি। অন্যদিকে দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্ক, চেতনা অগ্রণী, সুরুচি সংঘ থেকে শুরু করে নাকতলা উদয়ণ সংঘ ইত্যাদি প্যান্ডেল দেখে নিতে পারবেন।

পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ
পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ

১.দমদম স্টেশনে নামেন তাহলে দেখে নিতে পারবেন সিঁথি সার্বজনীন। এরপর বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামলে পরপর দেখতে পারবেন মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, টালা পার্ক, নতুন পল্লী প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব ইত্যাদি।

২. শ্যামবাজার স্টেশনে নামেন তাহলে দেখতে পারবেন বাগবাজার সার্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত মুখার্জি পার্ক এবং আরো ছোটখাটো বেশ কয়েকটি পুজো।

৩. শোভাবাজার মেট্রো স্টেশনে নামেন তাহলে অল্প হেঁটেই দেখে নিতে পারবেন আহেরিটোলা সার্বজনীন, বেনিয়াতলা, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সার্বজনীন, কুমোরটুলি পার্ক, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, গৌরীবাড়ি সার্বজনীন, কাঁকুড়গাছি যুবকবৃন্দ, চালতা বাগান, তেলেঙ্গাবাগান।

৪. গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামলে দেখতে পারবেন সিমলা ব্যায়াম সমিতি, রবীন্দ্র কানন, ৩৭ পল্লী, বিবেকানন্দ স্পোর্টিং ইত্যাদি।

৫. এম জি রোড মেট্রো স্টেশনের নিকটবর্তী বিখ্যাত পুজোগুলি হল মহম্মদ আলী পার্ক, শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটি ক্লাব, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার ইত্যাদি।

৬. নেতাজি ভবনে নামলে পৌঁছানো যাবে হরিশ পার্ক, ২২ পল্লী, ৭৬ পল্লী, রায় ট্রিট পার্ক, পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন, ভবানীপুর দুর্গোৎসব, ভবানীপুর স্বাধীন সংঘ, ৭৫ পল্লী, ম্যাডক্স স্কয়ার ইত্যাদি।

৭. কালীঘাট মেট্রো স্টেশনে নামেন তাহলে একগুচ্ছ বড় বড় পুজো দেখে নিতে পারবেন। এই তালিকায় রয়েছে দেশপ্রিয় পার্ক, সিংহি পার্ক, বাদামতলা আসার সংঘ, আদি লেক পল্লী, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, একডালিয়া এভারগ্রীন।

পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ
পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ

৮. রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামলে পৌঁছানো যাবে নবপল্লী সংঘ, সুরুচি সংঘ, মুদিয়ালি, শিব মন্দির ও তরুণ সংঘের পূজা মন্ডপে।

৯. মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে পৌঁছনো যাবে অশোকনগর, অজেয় সংহতি, বড়িশা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, গ্রাহামস ল্যান্ড সর্বজনীন দুর্গোৎসব, পুটিয়ারি ক্লাব, ৪১ পল্লির মতো পুজো মণ্ডপগুলিতে।

১০. নেতাজি মেট্রো স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে পল্লি উন্নয়ন সমিতি, নেতাজি নগর সর্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে।

পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ

পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ
পুজোতে ভিড় এড়ানোর একমাত্র উপায় মেট্রো, জেনেনিন কোন ষ্টেশনের সামনে কোন বিখ্যাত মণ্ডপ

১১. মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন থেকে যাওয়া যাবে মৈত্রী পার্ক সর্বজনীন, রয়নগর উন্নয়ন সমিতিতে।

১২. গীতাঞ্জলী মেট্রো স্টেশন থেকে যাওয়া যায় নাকতলা উদয়ন সংঘের পুজো মণ্ডপ।

১৩. কবি নজরুল থেকে যাওয়া যাবে পঞ্চ দুর্গা এবং নব দুর্গার মণ্ডপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর