শ্রেয়স যে ফর্মে রয়েছেন তাতে নাইটরা ভাল কিছু আশা করতেই পারেন। সেই সঙ্গে রয়েছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর রহস্য স্পিন জুটি। এক্স ফ্যাক্টর রাসেলকে ভুললেও চলবে না।
মেগা নিলামে বদলেছে দলের খোলনলচে। সেইসঙ্গে বদলে গেল কেকেআরের জার্সিও। শুক্রবার দোলযাত্রা উপলক্ষে KKR-এর নতুন জার্সি প্রকাশিত হল। উপস্থিত ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। একেবারে নতুন লুকে মজেছেন তিনি।
মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডি ওয়াই পাতিল এবং ওয়াংখেড়েতে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে ৫৫টি ম্যাচ। উল্লেখ্য, ওয়াংখেড়েতে হবে ২০টি ম্যাচ, ব্রেবোর্নে হবে ১৫টি ম্যাচ,
তবে পাকিস্তান সফরে নাইট তারকা প্যাট কামিন্সের নাম না থাকলেও ভারতে আসতে পারবেন না তিনি। অজি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, শুধু কামিন্স নন, অস্ট্রেলিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ কোনও তারকাই আগামী ৬ এপ্রিল পর্যন্ত ভারতে আসার অনুমতি পাবেন না।
উল্লেখ্য, বাংলাদেশের এই লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রয়েছেন নারিন। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধেই এই মারমুখী রূপ ধারন করেন তিনি। মোট ৬টি ছক্কা ও ৪ টি চার মারেন নারিন। যা দেখে চোখ ছানাবড়া হয়েছে সকলের।
নতুন দায়িত্ব পেয়ে এই তারকা বলেন, ‘‘কেকেআর-এর মতো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আইপিএল এমন একটা প্রতিযোগিতা যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলতে আসেন। কেকেআর ম্যানেমেণ্টের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য।"