IPL 2022: আগামী ২৬ মার্চ থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে কাদের মুখোমুখি কলকাতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৬ মার্চ থেকে শুরু আইপিএল। গত বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের দীর্ঘ বৈঠকের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন, এবারের আইপিএলে মাঠে প্রবেশ করবে দর্শকরা। সেইমতো প্রস্তুত করা হচ্ছে আইপিএলের প্রতিটি স্টেডিয়াম। তবে যেখানে শেষ হয়েছিল এবার সেখান থেকেই শুরু হবে মরশুম।

আরও পড়ুনঃ Weather Updates: দুর্ভোগের মুখে রাজ্য, ধেয়ে আসছে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি, সাবধান বার্তা হাওয়া অফিসের

গতবছর মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সাথে ফাইনাল খেলেছিল ইয়ন মরগ্যানের কলকাতা। এবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চেন্নাইয়ের মুখোমুখি হবেন রাসেল-নারিনরা। আগামী ২৬ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আইপিএল।

এই নিয়ে এক বিসিসিআই কর্তা বলেন, গতবারের সিজনের শেষ থেকেই শুরু হবে এবারের সিজন। এমনটাই পরিকল্পনা রয়েছে কমিটির সকলের। সেইমতো বদল ঘটানো হয়নি এবারের নিয়মে। তবে প্লে অফের ক্ষেত্রে নির্দিষ্ট ভ্যেনুর ঘোষণা না হলেও তা আগামী কয়েদিনের মধ্যেই জানানো হবে। লিগের পরিকল্পনা মাফিক ৫৫টি ম্যাচ হবে মুম্বাইয়ে ও ১৪ টি ম্যাচ হবে পুনেতে।

আগামী ২৬ মার্চ থেকে শুরু আইপিএল, প্রথমেই নাইটদের বিপক্ষে কে? 

IPL 2022 Auction: Full List Of Players Sold And Unsold In Indian Premier League Mega Auction | Cricket News
আগামী ২৬ মার্চ থেকে শুরু আইপিএল, প্রথম ম্যাচে কাদের মুখোমুখি কলকাতা?

মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডি ওয়াই পাতিল এবং ওয়াংখেড়েতে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে ৫৫টি ম্যাচ। উল্লেখ্য, ওয়াংখেড়েতে হবে ২০টি ম্যাচ, ব্রেবোর্নে হবে ১৫টি ম্যাচ, ডি ওয়াই পটেল স্টেডিয়ামে হবে ২০টি ম্যাচ এবং পুণের এমসিএ স্টেডিয়ামে হবে ১৫টি ম্যাচ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত