নজরবন্দি ব্যুরোঃ মেগা নিলামে বদলেছে দলের খোলনলচে। সেইসঙ্গে বদলে গেল কেকেআরের জার্সিও। শুক্রবার দোলযাত্রা উপলক্ষে KKR-এর নতুন জার্সি প্রকাশিত হল। উপস্থিত ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। একেবারে নতুন লুকে মজেছেন তিনি।
আরও পড়ুনঃ Russia-Ukarine War: রাশিয়াকে সমর্থনের ফল ভুগতে হবে, জিনপংকে সতর্ক করলেন বাইডেন


কেকেআরের জার্সিতে থাকে বেগুনি, সোনালি রংয়ের মিশ্রণ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। জার্সির মূল রং হিসাবে থাকছে বেগুনি। তবে তুলনায় নীলচে আভা বেশি। তবে থাকছে না সোনালী স্ট্রিপ। বরং হাত, গলা এবং কোমরের কাছে থাকছে সোনালি গোল স্ট্রিপ। যা নাইটদের জার্সিতে অন্য মাত্রা দিয়েছে।
KKR 2022 Official Jersey Reveal
Related Newsতারকাদের বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা, হরমনপ্রীতের হাতেই নেতৃত্বচলতি মরশুমেই বিদায় নেবেন ব্রুজো! ইস্টবেঙ্গলে জল্পনায় ছায়া ফেলল রিপোর্টWe know you’ve all been waiting for it. Our threads for #IPL2022 is here 🔥#KKRHaiTaiyaar with @StayWrogn pic.twitter.com/rHtUpyuDZr
— KolkataKnightRiders (@KKRiders) March 18, 2022
ইতিমধ্যেই নতুন মরশুমের জন্য জার্সি উন্মোচন করে ফেলেছে লখনউ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের মতো দলগুলি। এদিন আবার কেকেআরের পাশাপাশি জার্সি উন্মোচন করেছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সবার জার্সিই বেশ নজর কেড়েছে। তবে কেকেআরের জার্সিতে থাকছে বিশেষ চমক।
KKR-এর নতুন জার্সি, চমক দিলেন শ্রেয়স
২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পঞ্চদশ আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। একেবারে নতুন দল নিয়ে মাঠে নামতে চলেছেন শ্রেয়স আইয়ার। প্রথমেই সুপার জায়ান্ট প্রতিপক্ষকে কতটা টেক্কা দিতে পারবেন? সেদিকে নজর ক্রিকেট মহলের।









