নজরবন্দি ব্যুরোঃ রাশিয়াকে আগ্নেয়াস্ত্র নিয়ে সাহায্য করবে চিন। আন্তর্জাতিক মহলে এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসেছে আমেরিকা। রাশিয়াকে সমর্থনের ফল ভুগতে হবে, জিনপিংকে সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


সূত্রের খবর, আজ রাত ৯ টা নাগাদ চিনের প্রেসিডেন্ট জিনপিংইয়ের সঙ্গে বৈঠক সারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত বছরের নভেম্বরের পর ফের মুখোমুখি হচ্ছে দুই পক্ষ। হোয়াইট হাউজের তরফে বলা হচ্ছে, রাশিয়ার ইউক্রেন হামলা প্রেক্ষিতে জিনপিংয়ের অবস্থান কী? তা জানতেই এদিন বৈঠকে বসছেন দুই পক্ষ।
একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিষয় নিয়েও আলোচনা হবে। অবশ্যই বেশী গুরুত্ব পাবে রাশিয়ার ইউক্রেন অভিযানের বিষয়টি। কারণ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেন অভিযান শুরু হয়েছে। এই নিয়ে চতুর্থ সপ্তাহে পড়ল রাশিয়ার ইউক্রেন অভিযান।
আমেরিকা মনে করছে, যে কোনও সময়েই অবস্থান বদলে রাশিয়াকে সাহায্যের জন্য এগিয়ে চলেছে চিন। সামরিক সাহায্যের পাশাপাশি রাশিয়াকে সাহায্যের জন্য প্রস্তুত চিন। তবে চিনের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কোনও আভাস কী আজ প্রেসিডেন্ট জো বাইডেন দেবেন? এবিষয়ে মুখ খুলতে নারাজ হোয়াইট হাউজ। তবে হোয়াইট হাউজ সূত্রে খবর, চিনের সমর্থন পাওয়ার পর পরিস্থিতি যদি বেগতিক হয়, সেক্ষেত্রে চিনকেই দোষারোপ করবে আন্তর্জাতিক মহল।


রাশিয়াকে সমর্থনের ফল ভুগতে হবে, সমর্থনে চিন, বেলারুশ
এই মুহুর্তে সারা বিশ্বের কাছে প্রায় একঘরে রাশিয়া। যুদ্ধ বন্ধের দাবিতে সরব হয়েছে সমস্ত দেশ। একমাত্র পাশে রয়েছে একমাত্র চিন ও বেলারুস। তাদের উপরেও চাপ বাড়ানো হচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক আদালতের নির্দেশ, অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে রাশিয়াকে। না-হলে তাকে আরও কোণঠাসা করে দেওয়া হবে। একের পর এক নিষেধাজ্ঞার জেরে শীঘ্রই আর্থিক মন্দা দেখা দিতে পারে রাশিয়ায়।







