নজরবন্দি ব্যুরোঃ স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারী হাসপাতলে পরিষেবা দেওয়ার পরেও বিল না মেটানোর অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে। মোটা টাকা বকেয়া রয়েছে সরকারের। স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগমকে চিঠি দিলেন পূর্ব ভারতের বেসরকারী হাসপাতালগুলির সংগঠন।
আরও পড়ুনঃ Kafil Khan: সক্রিয় রাজনীতিতে কাফিল খান, লড়বেন সমাজবাদী পার্টির টিকিটে!
অভিযোগ, দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দিয়ে আসছে বেসরকারী হাসপাতালগুলি। যার জেরে আটকে রয়েছে বিপুল অঙ্কের টাকা। তাই স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগমকে চিঠি দিল পূর্ব ভারতের বেসরকারী হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অব হসপিটালস ইন ইস্টার্ন ইন্ডিয়া।
সেই চিঠিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের তরফে বলা হয়েছিল, বেসরকারী হাসপাতালগুলি চিকিৎসা পরিষেবা দেবে। রোগীর বিল জমা দেওয়ার ২০ দিনের মধ্যে রাজ্য সরকার বিল মিটিয়ে দেবে। কিন্তু তা হচ্ছে না। প্রায় ৯০ দিন ধরে বকেয়া রয়েছে মোটা অঙ্কের টাকা। সূত্রের খবর, ১৩০ কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের কাছে। যেখানে রয়েছে কলকাতার বেশীরভাগ বড় হাসপাতালগুলি। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ভর্তি করা সমস্যার কারণ হয়ে উঠেছে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে রোগী ভর্তি করা অসম্ভব হয়ে উঠেছে।
পাশাপাশি চিঠিতে আরও জানানো হয়েছে, বেসরকারী হাসপাতালগুলির মুলধনের একটি বড় অংশ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার জন্য লেগে যাচ্ছে। তাই ভবিষ্যতে স্বাস্থ্যসাথীর সুবিধা দিতে পারবেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, বেসরকারি হাসপাতালগুলির তরফে বলা হচ্ছে তাঁরা শেষ কিস্তি পেয়েছিল গত বছরের নভেম্বর মাসে।
স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারী হাসপাতলে পরিষেবা, এবার বন্ধের পথে!

কিছু টাকা বাকি রয়েছে। সরকার অবিলম্বে চেষ্টা করছে তা মিটিয়ে দেওয়ার জন্য। এমনটাই জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম।



