সঠিক অনুমান, KKR-এর নতুন অধিনায়ক হলেন শ্রেয়স

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের খরা কাটাতে অধিনায়ক পদে নতুন মুখের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স। সেজন্যই দলে একাধিক বিদেশী অভিজ্ঞ থাকলেও তরতাজা তরুণ ব্যাটসম্যানের ওপর ভরসা করতে চেয়ছিল শাহরুখ খানের দল। সেই খবর আগেই করেছিল নজরবন্দি। আজ শ্রেয়স আইয়ারকে নাইট রাইডার্সের অধিনায়ক ঘোষণা করার পরেই সামনে আসে সঠিক অনুমান।

আরও পড়ুনঃBappi Lahiri: সুরকার বাপ্পি লাহিড়ী কে তো চেনেন, কিন্তু অভিনেতা বাপ্পি দা কে চেনেন কি?

গত কয়েকদিন ধরেই শ্রেয়স আইয়রকে নিয়ে জল্পনা দেখা দিয়েছিল ক্রিকেট অনুরাগীদের মধ্যে। কেউ বলেছিল মোটা অঙ্কের নিরিখে কলকাতা নাইট রাইডার্সে আসবেন শ্রেয়স। আবার কেউ বলেছিল এই তারকাকে পেতে অল আউই ঝাঁপাবে রাজস্থান। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় এই ব্যাটারকে নিজেদের দলে তুলেছিল কলকাতা। এবার তাকে সামনে রেখেই ট্রফি জয়ের রাস্তায় হাঁটতে চায় নাইট বাহিনী।

সঠিক অনুমান, কলকাতা পেল নতুন অধিনায়ক 

Shreyas Iyer - Wikipedia
সঠিক অনুমান, KKR-এর নতুন অধিনায়ক হলেন শ্রেয়স

নতুন দায়িত্ব পেয়ে এই তারকা বলেন, ‘‘কেকেআর-এর মতো দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। আইপিএল এমন একটা প্রতিযোগিতা যেখানে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলতে আসেন। কেকেআর ম্যানেমেণ্টের কাছে আমি কৃতজ্ঞ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আগের মতই এই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন