Bappi Lahiri: সুরকার বাপ্পি লাহিড়ী কে তো চেনেন, কিন্তু অভিনেতা বাপ্পি দা কে চেনেন কি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল রাতেই ইহলোকের মায়া কাটিয়ে সুরলোকে পদার্পন করেছেন ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী। বাংলা এবং হিন্দি গানের জগতে অন্যতম প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী এবং সুরকার বাপ্পি লাহিড়ী কে তো চেনেন, কিন্তু অভিনেতা বাপ্পি দা কে চেনেন কি? হ্যাঁ একদম ঠিক পড়ছেন, অভিনেতা হিসেবেও সাফল্যের সাথে কাজ করেছেন সবার প্রিয় বাপ্পি দা। বাপ্পি লাহিড়ী তাঁর মামা কিশোর কুমারের সঙ্গেই ডেবিউ ছবিটি করেছিলেন।

আরও পড়ুনঃ সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, রবীন্দ্র সদনে অনুরাগীদের ভিড়

ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী কিশোর কুমারকে মামাজী বলে ডাকতেন। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ গায়ক – নায়ক কিশোর কুমারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো ছিল বাপ্পির। সেই কারণেই তাঁর কথায় ছবি করতে রাজি হন তিনি।তাঁর প্রথম ছবি ১৯৭৪ সালে Badhti Ka Naam Dadhi। তবে খুব কম ছবিতেই কাজ করেছেন বাপ্পি দা। যদিও যে কটা ছবিতে তিনি কাজ করেছেন সেই সবকটা ছবিতেই তাঁর পার্ফর্মেন্স ছিল ছোখে পড়ার মত।

bappi

Badhti Ka Naam Dadhi ছবিটি একটি কমেডি ছবি। যার মূল কাহিনী ছিল সবথেকে লম্বা দাড়িওয়ালা লোকই হবে সব থেকে ধনী ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকারী। এই চলচ্চিত্র নিয়ে মাত্র ১ বছর আগে ২০২১ সালে ইনস্টাগ্রামে নিজের অভিনেতা হিসেবে একটি ছবি পোস্ট করেছিলেন বাপ্পি। লিখেছিলেন, “এই ছবিতেই অভিনেতা হিসেবে আমি ডেবিউ করি। ছবিটির প্রযোজনা করেন কিশোর কুমার ও অমিত কুমার, আপনারা কি কেউ ছবির নাম বলতে পারবেন?”

সুরকার বাপ্পি লাহিড়ী কে তো চেনেন, কিন্তু অভিনেতা বাপ্পি দা কে চেনেন কি?
সুরকার বাপ্পি লাহিড়ী কে তো চেনেন, কিন্তু অভিনেতা বাপ্পি দা কে চেনেন কি?

সুরকার বাপ্পি লাহিড়ী কে তো চেনেন, কিন্তু অভিনেতা বাপ্পি দা কে চেনেন কি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন