সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, রবীন্দ্র সদনে অনুরাগীদের ভিড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সন্ধ্যেবেলাতেই জীবনাবসান হয়েছে গীতশ্রী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের। বুধবার সমস্ত কর্মসূচী ছাঁটকাট করে তড়িঘড়ি উত্তরবঙ্গ থেকে কলকাতায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন রবীন্দ্র সদনে। 

আরও পড়ুনঃ বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে শ্রদ্ধা জ্ঞাপন, পূর্ণ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে গীতশ্রীর

এদিন সকাল বেলা পিস ওয়ার্ল্ড থেকে সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের মরদেহ নিয়ে আসা হয় রবীন্দ্র সদনে। ১২ টা থেকে ৫ টা অবধি শায়িত রয়েছে মরদেহ। সকাল থেকেই অগনতি অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। আজই বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে গান স্যালুটে জানানো হবে শেষ শ্রদ্ধা। সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। নিজে উপস্থিত থেকে গোটা কাজটি করাতে চান মুখ্যমন্ত্রী

মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ২৭ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন গীতশ্রী। রক্তচাপ ওঠা নামা করার পাশাপাশি হার্ট ফেলিওর ছিল। এরপর কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁকে স্থানান্তিরত করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিছুদিনের মধ্যেই কোভিডমুক্ত হন তিনি।

সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ থেকে ফিরলেন তড়িঘড়ি 

সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ থেকে ফিরলেন তড়িঘড়ি 
সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গ থেকে ফিরলেন তড়িঘড়ি 

কোমরের ভাঙা হাড়ের অস্ত্রোপচার হয় গত ১১ ফেব্রুয়ারি। সোমবার রাত থেকে শুরু হয় পেটে ব্যথা, কমতে থাকে রক্তচাপ। মঙ্গলবার সকালে তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল আইসিইউতে। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার সন্ধে ৭.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত