নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে গীতশ্রী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের শেষকৃত্য। তার আগে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে নিয়ে আসা হয়েছে সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের মরদেহ। বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুনঃ আগামীকাল সন্ধ্যায় সন্ধ্যার শেষকৃত্য, তদারকি করতে তড়িঘড়ি ফিরছেন মমতা।


ইতিমধ্যেই সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের শেষকৃত্যে যোগ দিতে উত্তরবঙ্গ সফরের একাধিক কর্মসূচী বাতিল করে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখ্যোপাধ্যায়কে গান স্যালুটে জানানো হবে শেষ শ্রদ্ধা।
চলে গেলেন বাংলার প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী ‘গীতশ্রী’ সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ২৭ জানুয়ারি এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন গীতশ্রী। রক্তচাপ ওঠা নামা করার পাশাপাশি হার্ট ফেলিওর ছিল। এরপর কোভিডে আক্রান্ত হওয়ায় তাঁকে স্থানান্তিরত করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। কিছুদিনের মধ্যেই কোভিডমুক্ত হন তিনি।
বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে শ্রদ্ধা জ্ঞাপন, উত্তরবঙ্গ থেকে ফিরছেন মুখ্যমন্ত্রী
কোমরের ভাঙা হাড়ের অস্ত্রোপচার হয় গত ১১ ফেব্রুয়ারি। সোমবার রাত থেকে শুরু হয় পেটে ব্যথা, কমতে থাকে রক্তচাপ। মঙ্গলবার সকালে তাঁর অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল আইসিইউতে। কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার সন্ধে ৭.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়।










