নজরবন্দি ব্যুরোঃ বাংলা সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী তিনি। তাঁর সুরের মুর্ছনায় মজে যায় ৮ থেকে ৮০। তিনি সঙ্গীতের পিছনে ব্যয় করেছেন গোটা জীবন। গান গেয়েছেন একাধিক ভাষায়। কেন্দ্রের ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করেছিলেন সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়! আর আজ তিনি প্রয়াত! তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সংস্কৃতি জগতে। পদ্মশ্রী প্রত্যাখ্যান করা দৃঢ়চেতা ‘গীতশ্রী’র মৃত্যু সংবাদ পৌঁছেছে উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রীর কানেও। খবর পেয়েই যাবতীয় তদারকি করতে তড়িঘড়ি ফিরছেন মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুনঃ গ্রুপ ডি নিয়োগ ঘিরে প্রতি মুহুর্তে নাটকীয়তা, সিবিআই তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের


মঙ্গলবার কোচবিহারে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই গীতশ্রীর মৃত্যুর খবর পৌঁছয় তাঁর কাছে। বুধবার দুপুরে বিশেষ বিমানে উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণ সংবাদ শুনে কলকাতায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে নিজের সফরসূচিতে কাঁটছাট করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে ঘোষণা করেন, বুধবার সরকারি তত্ত্বাবধানেই হবে সন্ধ্যার শেষকৃত্য। উপস্থিত থাকবেন তিনি নিজে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সর্ব্বোচ্চ সম্মান দিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য করবে। মঙ্গলবার রাতে তাঁর মরদেহ রাখা হতে পারে কলকাতা পুরসভার ‘পিস ওয়ার্ল্ড’-এ। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাঁর মরদেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানেই তাঁর গুণমুদ্ধেরা তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন। তারপর আগামীকাল সন্ধ্যায় সন্ধ্যার শেষকৃত্য হবে দক্ষিণ কলকাতার ক্যাওড়াতলা মহাশ্মশানে।


আগামীকাল সন্ধ্যায় সন্ধ্যার শেষকৃত্য, তদারকি করতে তড়িঘড়ি ফিরছেন মমতা।

সন্ধ্যার প্রয়াণের সাথে সাথেই বাংলা গানে স্বর্ণযুগের শিল্পীদের শেষ তারকা নিভে গেল। সন্ধ্যা মুখোপাধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন ৯০ বছর বয়সে। আধুনিক বাংলা গানের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়রা একে একে চলে গিয়েছেন আগেই। এ বার নিভল সন্ধ্যা-প্রদীপও। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।







