অবিশ্বাস্য! আইপিএল শুরুর আগেই নয়া রেকর্ড গড়লেন নারিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবারের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কলকাতার। তাই নিলাম থেকে বিরাট অঙ্কের বিনিময়ে শ্রেয়স আইয়ারের মত তারকাদের নেওয়া হয় দলে। এছাড়াও আগে রিটেন করা হয় সুনীল নারিন, বরুন চক্রবর্তীর ও রাসেলের মত তারকাদের। কিন্তু গত মরশুমে খুব একটা সফল না হলেও কেন  রাখা হল নারিন কে ? সেই নিয়ে সমর্থকদের মধ্যেই দেখা দিয়েছিল দ্বন্দ্ব। এবার তার জবাব দিলেন নারিন।

আরও পড়ুনঃ কত টাকার সম্পত্তি রেখে চিরবিদায় নিলেন ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি

এবছর ৭ কোটি টাকার বিনিময়ে নারিনকে রিটেন করে নাইট শিবির। যা অনেকের কাছেই আপত্তিকর। কিন্তু  আইপিএল শুরুর আগেই বাজিমাত করলেন ক্যারিবিয়ান তারকা। এবার ব্যাট হাতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচে মাত্র ১৩ বল খেলে ৫৬ রান করেন নারিন। যা এককথায় অবিশ্বাস্য!

উল্লেখ্য, বাংলাদেশের এই লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে রয়েছেন নারিন। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধেই এই মারমুখী রূপ ধারন করেন তিনি। মোট ৬টি ছক্কা ও ৪ টি চার মারেন নারিন। যা দেখে চোখ ছানাবড়া হয়েছে সকলের। যারফলে, টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের মালিক হয়ে গেলেন ক্যারিবিয়ান তারকা।

অবিশ্বাস্য! বিশেষ রেকর্ড নারিনের 

প্রিয় | ইন্টারনেট লাইফ
অবিশ্বাস্য! আইপিএল শুরুর আগেই নয়া রেকর্ড গড়লেন নারিন

প্রথমেই রয়েছেন যুবরাজ সিং। গত ২০০৭ সালের টি-টোয়েণ্টি বিশ্বকাপে ১২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। এরপরেই আসলেন নারিন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন