অধিনায়ক শ্রেয়সেই ভরসা KKR-র, CSK-র বিরুদ্ধে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুরু আইপিএল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবেন শ্রেয়স আয়াররা। কেমন হতে পারে কলকাতার প্রথম একাদশ? অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সরা এখনও দলে যোগ দেননি। প্রথম একাদশে থাকবেন কোন কোন বিদেশি? বরাবরের মহাতারকা বিমুখ নাইটরা ভরসা রাখে টিম গেমে। এবারের আইপিএলেও টিম গেমের উপর ভরসা করেই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে কেকেআর।

আরও পড়ুনঃ দু’বছর পর আবার দেশের মাটিতে IPL, বিনামূল্যে খেলা দেখতে হলে কি করবেন? জানুন

নতুন সেনাপতি শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর মুখোমুখি হবে এমএস ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে। শ্রেয়সকে নিয়ে দুদিন আগেই মেন্টর হাসি বলেছিলেন, “শ্রেয়স আইয়ার একজন জন্মগত নেতা। যেভাবে ও চলাফেরা করা। আদেশ দিয়ে তার সম্মান অর্জন করে নেয়। আইয়ার সামনে থেকে কেকেআরকে নেতৃত্ব দেবে। অতীতে যেভাবে শ্রেয়স দিল্লিকে নেতৃত্ব দিয়েছে, এটা থেকে স্পষ্ট যে, ওর ক্রিকেটীয় মস্তিষ্ক খুব ভাল।

CSK-র বিরুদ্ধে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ
CSK-র বিরুদ্ধে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ

খেলার প্রতি একটা সুন্দর দৃষ্টিভঙ্গি আছে। আমার মনে হয় ব্রেন্ডন ম্যাকালাম ও কেকেআর ম্যানেজমেন্ট শ্রেয়সকে নিয়ে দারুণ কাজ করেছে। এই মুহূর্তে ও দুর্দান্ত ফর্মে আছে। আমি ওকে চিনি না। আমি ওকে চিনছি। ও প্রকৃত নেতা। যে খেলাটা সত্যিই খুবই ভাল বোঝে।”

CSK-র বিরুদ্ধে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ
CSK-র বিরুদ্ধে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ

নতুন অধিনায়ক নতুন টিমে প্রথম খেলায় কাদের উপর ভরসা করবেন? কেকেআরের প্রথম একাদশ টুর্নামেন্টের যে কোনও টিমের ঘাম ঝরাতে পারে। দলের দুই আইয়ার ভেঙ্কটেশ এবং শ্রেয়স যে ফর্মে রয়েছেন তাতে নাইটরা ভাল কিছু আশা করতেই পারেন। সেই সঙ্গে রয়েছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর রহস্য স্পিন জুটি। এক্স ফ্যাক্টর রাসেলকে ভুললেও চলবে না।

CSK-র বিরুদ্ধে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ

অধিনায়ক শ্রেয়সেই ভরসা KKR-র, CSK-র বিরুদ্ধে কেমন হতে পারে সম্ভাব্য একাদশ

সব মিলিয়ে কেকেআরের প্রথম একাদশে বেশ কয়েকজন ম্যাচ উইনার আছেন। সেই মতে ধোনিদের মুখোমুখি হবার আগে কেকেআর ের সম্ভাব্য একাদশ হতে পারে এই রকম। ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিবম মাভি, উমেশ যাদব/রমেশ কুমার, বরুণ চক্রবর্তী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত