নজরবন্দি ব্যুরোঃ দু’বছর পর আবার দেশের মাটিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল (IPL) শুধুমাত্র একটি টুর্নামেন্ট বললে ভুল হবে। এখানে ক্রিকেটের সঙ্গে থাকে ভরপুর বিনোদন। আর তার সাথে থাকে বিভিন্ন সংস্থার বিভিন্ন রকম অফার। এই লীগের ওপর ভরসা করে সারাদেশের বাণিজ্যিক সংস্থা গুলি তাদের হিসেব-নিকেশকে পাল্টে ফেলে।
আরও পড়ুনঃ IPL 22: আইপিএল-এ সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা!


সেটা কিভাবে? এই আইপিএল কে কেন্দ্র করে দেশের বিভিন্ন সংস্থা তাদের প্রডাক্ট কে মানুষের কাছে তুলে ধরতে বিভিন্ন অফার দেয়। তা সে কোন টিভি কোম্পানি হোক বা খাবার ডেলিভারি কোম্পানি বা কোন মোবাইল কোম্পানি। মুখিয়ে থাকে এই দু মাসের কোটিপতি লীগের দিকে। বর্তমানে ব্যস্ত সমাজে সব সময় টিভির সামনে বসে আইপিএলের খেলা গুলি দেখা সবার পক্ষে সম্ভব হয় না।

কিন্তু সবার হাতেই রয়েছে স্মার্টফোন আর এই ফোনের মাধ্যমে দেখা যেতে পারে এই খেলা। আর যেহেতু স্মার্টফোনের খেলা দেখার সংখ্যা অনেক বেশি তাই বিভিন্ন টেলিকম সংস্থাগুলি এই মরশুমে নিয়ে এসেছে আইপিএল দেখার একগুচ্ছ অফার। এবার এক নজরে দেখে নিন কোন টেলিকম কোম্পানি গুলি কত টাকার বিনিময়ে দিচ্ছে আইপিএল দেখার অফার। বা বিনামূল্যে দেখার সুযোগ।
Airtel রিচার্জ প্ল্যানের মাধ্যমে বিনামূল্যে আইপিএল
এখানে Airtel-এ বিনামূল্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন (মূল্য ৪৯৯ টাকা) সহ রিচার্জ প্ল্যানগুলি রয়েছে:
৪৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৫৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৮৩৮ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা,আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৫৬ দিনের বৈধতা।
৮৩৯ টাকার প্ল্যান- প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৮৪ দিনের বৈধতা।
২৯৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
৩৩৫৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।



Jio রিচার্জ প্ল্যানের মাধ্যমে বিনামূল্যে আইপিএল
আপনি যদি একজন Jio গ্রাহক হন, তাহলে আইপিএল ২০২২ দেখার জন্য বিনামূল্যে Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন পাওয়ার বিকল্পগুলি হল —
৪৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৬০১ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা +6GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৬৫৯ টাকার প্ল্যান – প্রতিদিন 1.5GB ডেটা, ৫৬ দিনের বৈধতা।
৭৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৫৬ দিনের বৈধতা।
১০৬৬ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা +5GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৮৪ দিনের বৈধতা।
৩১৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা +10GB, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
এ ছাড়াও রয়েছে এই Jio প্ল্যান যা বিনামূল্যে একটি অতিরিক্ত ডিজনি + হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেয়–
১৪৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৮৪ দিনের বৈধতা।
৪১৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।
দু’বছর পর আবার দেশের মাটিতে IPL, বিনামূল্যে খেলা দেখতে হলে কি করবেন? জানুন

Vi রিচার্জ প্ল্যানের মাধ্যমে বিনামূল্যে আইপিএল
৬০১ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ২৮ দিনের বৈধতা।
৯০১ টাকার প্ল্যান – প্রতিদিন 3GB ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি এসএমএস, ৭০ দিনের বৈধতা।
৩০৯৯ টাকার প্ল্যান – প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড কল, ১০০টি এসএমএস, ৩৬৫ দিনের বৈধতা।







