IPL 22: আইপিএল-এ সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাল থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের বিলিয়ান ডলার লিগ আইপিএল। এর সেখানেই সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা মুম্বইয়ে। মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা বা মহারাষ্ট্র ATS গোপন সূত্রে খবর পেয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে মুম্বই পুলিশকে। এটিএসের সতর্কবার্তা পাওয়ার পরই আইপিএলের টিম হোটেল এবং স্টেডিয়ামগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ ।

আরও পড়ুনঃ বন্ধ থাকছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, তবে বিশেষ চমক রাখছে বিসিসিআই

বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। উল্লেখ্য মুম্বইয়ের ওয়াংখেড়ে, ব্রেবোর্ন স্টেডিয়াম, ডিওয়াই পাটিল স্টেডিয়াম ও পুণের স্টেডিয়ামে খেলা হবে। বেশ কয়েক সপ্তাহ আগে থেকে টুর্নামেন্টকে সফল করতে কাজে নেমে পড়ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও মহারাষ্ট্র সরকার। শনিবার চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

আইপিএল-এ সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা!
আইপিএল-এ সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা!

কিন্তু হঠাৎ করেই তাল কাটে বৃহস্পতিবারের এই খবর। কিন্তু এই নিয়ে কি বলছে মুম্বাই পুলিশ? মহারাষ্ট্র ও মুম্বই পুলিশের পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়েছে, নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। হামলার কোনও অশঙ্কার কথা তাদের জানা নেই। এমন কোনও গোপন খবর তাদের কাছে আসেনি।

আইপিএল-এ সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা!
আইপিএল-এ সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা!

আইপিএল-এ সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা!

ওয়াংখেড়ে ও ব্রেবোর্ন স্টেডিয়ামের জন্য এবং ক্রিকেটাররা যে যে হোটেলে থাকছেন, সেই জায়গাগুলির জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আইপিএলের নিরাপত্তা ব্যবস্থা করা মুম্বই পুলিশের কাছে বড়় চ্যালেঞ্জ। কারণ গ্রুপ পর্বে তিনবার এমন পরিস্থিতি হবে যেখানে একই দিনে ওয়াংখেড়ে ও ব্রেবোর্ন স্টেডিয়ামে ম্যাচ হবে। তাই সব দিক থেকে তৈরি হয়েই কাজ শুরু করেছে মুম্বই ও মহারাষ্ট্র পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত