IPL 2022: বন্ধ থাকছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, তবে বিশেষ চমক রাখছে বিসিসিআই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামীকাল থেকেই শুরু হচ্ছে আইপিএল। নির্ধারিত সূচি মেনে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও ফাইনালিস্ট কলকাতা। প্রত্যেকবারই সকলের নজর থাকে লিগের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবারও বন্ধ থাকছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। যা শুনে হতাশ হয়েছেন অনেকেই। তবে চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন না থাকলেও বিশেষ চমক রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ বগটুই গণহত্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ঠিক কী পরিকল্পনা নিয়েছে বিসিসিআই? শোনা যাচ্ছে, আইপিএলের প্রথম ম্যাচে অলিম্পিকে পদকজয়ীদের সম্মানিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে তাদের তরফে। যারফলে আগামীকাল ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখা মিলতে পারে মীরাবাঈ চানু, রবিকুমার দাহিয়া সহ অন্যান্য তারকাদের। তবে অনুপস্থিত থাকতে পারেন সোনাজয়ী তারকা। বর্তমানে দেশের বাইরে রয়েছেন নীরজ চোপড়া। তাছাড়া সকলেই হাজির থাকতে পারেন প্রথম ম্যাচে।

বলাবাহুল্য, গতবছর অলিম্পিকে ভারতের অভূতপূর্ব সাফল্যের দরুন পদকজয়ীদের আর্থিক পুরষ্কার প্রদানের পরিকল্পনা নিয়েছিল বিসিসিআই। টুইট করে সেকথা জানিয়েছিল খোদ জয় শাহ। এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে বদ্ধপরিকর সকলে। জানা গিয়েছে, ১ কোটি টাকা পেতে পারেন সোনাজয়ী নীরজ চোপড়া। ৫০ লক্ষ টাকা পেতে পারেন দুই রৌপ্যপদক জয়ী তারকা মীরাবাঈ চানু ও রবিকুমার দাহিয়া।

বন্ধ থাকছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান, তবে বিশেষ চমক রাখছে বিসিসিআই

একইভাবে ২৫ লক্ষ টাকা পেতে পারেন তিন ব্রোঞ্জপদক জয়ী তারকা পিভি সিন্ধু, লভলিনা, ও বজরং পুনিয়া। পাশাপাশি ১.২৫ কোটি টাকা দেওয়া হতে পারে ভারতীয় হকি দলকে। যারফলে, আগামীকাল অভিনব সূচনার সাক্ষী হতে চলেছে আপামর ক্রিকেটপ্রেমী মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত