আইপিএলের টাকায় ভাইয়ের পড়াশোনা চালানোর ভাবনা, এই নাইট তারকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবার ফাইনালে উঠে ট্রফি হাতছাড়া হয়েছিল কলকাতার। তাই এবার শ্রেয়সের হাত ধরে নতুন করে ট্রফি জেতার স্বপ্ন দেখতে শুরু করেছে নাইট বাহিনী। শুধু ট্রফিই নয়, নিজের পরিবার নিয়েও স্বপ্ন দেখতে শুরু করেছেন কেকেআরের এই তারকা।

আরও পড়ুনঃ Secondary Exam : ৭ মার্চ থেকেই শুরু মাধ্যমিক, অ্যাডমিট বিলির দিন ঘোষণা পর্ষদের

এবছর রাহানে, কামিন্সদের মতোই কেকেআরে খেলার সুযোগ পেয়েছেন রমেশ কুমার। ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে আসেন পাঞ্জাবের এই ক্রিকেটার। বর্তমানে সেটাই তার কাছে ২০ কোটির সমান। এতদিন বাবার জুতো সেলাই ও মায়ের চুড়ি বিক্রি করা পয়সা থেকেই চলত তার ক্রিকেট খেলা। এবার প্রতিদানের পালা।

রমেশের আশা, আর হয়ত কষ্ট করতে হবেনা তার পরিবারকে। সংবাদসংস্থার মুখোমুখি হয়ে তিনি বলেন, “মা বাবা অবশেষে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি কোনওদিন চাইনি ওরা এইধরনের কাজ করুক। কিন্তু দরকারের জন্য করতে হত কাজ।”

আইপিএলের টাকায় ভাইয়ের পড়াশোনা চালানোর ভাবনা, জানালেন রমেশ  

IPL 2022 auction - Meet Ramesh Kumar, KKR's left-arm Sunil Narine from Jalalabad
আইপিএলের টাকায় ভাইয়ের পড়াশোনা চালানোর ভাবনা, এই নাইট তারকার

শুধু বাবা-মায়ের সাহায্যই নয়, আইপিএলের টাকায় ভাইয়ের পড়াশোনা চালানোর ভাবনাও প্রকাশ পায় তার থেকে। বর্তমানে নেটমাধ্যমে যথেষ্ট জনপ্রিয় রমেশ কুমার। তবে কেকেআরের জার্সিতে কতটা জনপ্রিয়তা পান এখন সেদিকেই তাকিয়ে সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন