Secondary Exam : ৭ মার্চ থেকেই শুরু মাধ্যমিক, অ্যাডমিট বিলির দিন ঘোষণা পর্ষদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নতুন বছরের শুরু থেকেই ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছিল গোটা রাজ্যে। যারফলে, আদৌ পরীক্ষা নেওয়া যাবে কিনা তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। অনেকে মনে করেছিল এবারও হয়ত পিছিয়ে যাবে পরীক্ষার দিন। তবে আজ পর্ষদের তরফ থেকে অ্যাডমিট কার্ড বিলির ঘোষণা হতেই পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু।

আরও পড়ুনঃ কবে হবে আইএসএলের সেমিফাইনাল ও ফাইনাল? জানাল FSDL

সেইমতো, আগামী ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে বিলি করা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কোনও পরীক্ষার্থীর অ্যাডমিটে কিছু ভুল দেখা দিলে তা আগামী ৪ঠা মার্চের মধ্যে সংশোধন করার সময় দেওয়া হবে। তাই পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ৭ মার্চ থেকেই শুরু মাধ্যমিক পরীক্ষা। যা চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

৭ মার্চ থেকেই শুরু মাধ্যমিক, অ্যাডমিট প্রদানের দিন জানাল বোর্ড

AHSEC Declares HS 2021 Results in Arts, Science & Commerce Streams, Check Results Here - Sentinelassam
৭ মার্চ থেকেই শুরু মাধ্যমিক, অ্যাডমিট বিলির দিন ঘোষণা পর্ষদের

নির্ধারিত রুটিন মেনেই সকাল ১১টা ৪৫ মিনিট থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে বেলা ৩টে নাগাদ। অন্যান্য বারের মতো এবারও প্রশ্ন দেখার জন্য থাকবে প্রথম ১৫ মিনিট। ও বাকি তিন ঘণ্টা দেওয়া হবে উত্তর লেখার জন্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত