HomeTagsJustice Amrita Sinha

Justice Amrita Sinha

নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রাথমিকে ৯৪ জনের চাকরি বাতিল করলেন বিচারপতি অমৃতা সিনহা

পুজোর আগেই চাকরি হারালেন ৯৪ জন প্রাথমিক শিক্ষক। বেআইনিভাবে তাঁদের নিয়োগ হয়েছিল বলে মত দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে আগামী শুক্রবার অর্থাৎ ১৮ অক্টোবরের মধ্যে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তিনি।

Abhishek Banerjee: আদালতের নির্দেশে আজই ED-র কাছে নথি পেশ অভিষেকের, পরবর্তী পদক্ষেপ কি?

লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইডিকে। এর মধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে অভিষেককে তলব করা হলে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই মামলাতেই ১০ অক্টোবরের মধ্যে অভিষেক বন্দোপাধ্যায়কে নথি জমার নির্দেশ দেয় আদালত। আর হাইকোর্টের নির্দেশেই আজ সমস্ত নথি জমা দিতে হবে অভিষেককে।

Calcutta High Court: হেনস্থা মামলায় বিচারপতি সিনহার স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কুন্তল

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের অভিযোগ ছিল তাঁকে জেলের ভিতরে হেনস্থা করা হচ্ছে। পুলিশ ও সিবিআইকে যৌথভাবে তদন্তের নির্দেশ দেয় বিশেষ সিবিআই আদালত। কয়েক সপ্তাহ আগেই এই মামলায় স্থগিতাদেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এবার বিচারপতি সিনহার স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ কুন্তল ঘোষ। 

কুন্তল চিঠি মামলায় নয়া মোড়, সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ CBI

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলার জল অনেক দূর গড়িয়েছে। এই ঘটনায় এবার নয়া মোড়। সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।

Calcutta High Court: ভোট নাকি ছেলেখেলা! এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? রাজ্যকে ভর্ৎসনা সিনহার

সোমবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত ৭৩টি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তার মধ্যে বেশ কিছু মামলার শুনানি হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর সেখানেই রাজ্যকে তীব্র ভাষায় ভর্ৎসনা করলেন তিনি। পুরুলিয়ায় একটি বুথে বেশ কিছু ব্যালট বাতিল হয়েছে শুনে যেমন বললেন, এটা ভোট নাকি ছেলেখেলা আবার তেমনই গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকার প্রসঙ্গে বললেন, এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? সব মিলিয়ে এদিন সরগরম কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court: ১০০ শতাংশের বেশি ভোটে জয়! বিডিও-র কাছে ‘ভুতুড়ে ভোটার’-এর হদিশ চাইল হাইকোর্ট

পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশের বেশি ভোটে জিতেছেন তৃণমূলের তিন প্রার্থী। আর তা নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। এবার বিচারপতি অমৃতা সিনহা বিডিও-র কাছে রিপোর্ট তলব করে ‘ভুতুড়ে ভোটার’-এর হদিশ জানতে চাইলেন।

Recruitment Scam: ৩৫০ কোটি টাকার নিয়োগ দুর্নীতি! তদন্ত কি অনন্তকাল চলবে? ইডিকে প্রশ্ন বিচারপতি সিনহার

একের পর এক দুর্নীতিতে জর্জরিত বাংলা। সেগুলির মধ্যে অন্যতম নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি। ইডি, সিবিআই তদন্ত চালাচ্ছে। কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলেও দাবি করেছে দুই গোয়েন্দা সংস্থা। শুক্রবার মামলার শুনানিতে আদালতে বিচারপতির পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ। তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা।

Trending Now