২০১৪ সালে রাজ্যে যে টেট পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার নিয়োগ দেওয়া হয় ২০১৬ সালে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ৪২ হাজার শিক্ষক নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায়। "নিয়োগ যখন হয়েছে, প্যানেল তো থাকবেই। সেই প্যানেলই আদালত দেখতে চায়"
মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত মামলার আবেদন করেন তিনজন বিচারপতি। নির্মাণ ভাঙার রায়ের ওপরে স্থগিতাদেশ চেয়েছিল তারা। কিন্তু আইনজীবীদের কোন কথাই শুনল না বিচারপতি সিনহা।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা থেকে এজি কিশোর দত্তকে সরিয়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। কারণ, হিসাবে তিনি উল্লেখ করলেন, কিশোর দত্ত অন্য একটি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর লড়ছেন, আবার তিনিই রাজ্যের হয়ে প্রাথমিক মামলার আইনজীবী। এতে সময় নষ্ট হচ্ছে বলেই পর্যবেক্ষণ বিচারপতির।
সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ দে-কে তলব করেছিল সিআইডি (CID)। সেই মামলার তদন্তভার সিআইডি-র হাত থেকে সিবিআইকে (CBI) দেবার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি।
নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন খারিজ করে দিলেন শীর্ষ আদালতের বিচারপতি। নিয়োগ মামলা সংক্রান্ত শুনানি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চেই চলবে বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।