কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhay) বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) গেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি, এরকম অভিযোগ তুলেই শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের সময় নষ্ট হচ্ছে, প্রাথমিক নিয়োগ মামলা থেকে AG-কে সরালেন বিচারপতি সিনহা
সূত্রের খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhay) বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে কলকাতা হাই কোর্টের অন্য এক বিচারপতি অমৃতা সিংহের (Justice Amrita Sinha) বেঞ্চ থেকেও মামলা সরানোর জন্য আবেদন করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অর্থাৎ, কলকাতা হাই কোর্টের দুই তাবড় বিচারপতির বিরুদ্ধেই সরাসরি অভিযোগ তুললেন তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhay) বিরুদ্ধে অভিষেকের মূল অভিযোগ, বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে সর্বসমক্ষে অর্থাৎ সংবাদমাধ্যমের সামনে বয়ান রাখার। মাত্র একদিন আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিপুল সম্পত্তির উৎস নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। সেই পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ বলে মত রাজনৈতিক মহলের।

ফের প্রকাশ্যে বন্দ্যোপাধ্যায় বনাম গঙ্গোপাধ্যায় দ্বন্দ্ব! বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক
অন্যদিকে, বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) প্রসঙ্গে অভিষেকের আবেদন, বিচারপতি যেন একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা সেই বেঞ্চ শুনবে। অর্থাৎ, প্রকারন্তরে অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরিয়ে দেবার জন্যই আর্জি জানিয়েছেন অভিষেক। সরাসরি কলকাতা হাই কোর্টের দুই খ্যাতনামা বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) রাজনৈতিক ময়দানে বেশ দৃঢ় মনোভাবের পরিচয় দিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।




