CBI নয় CID-র হাতেই তদন্তভার, বিচারপতি সিনহার স্বামীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

সম্পত্তি সংক্রান্ত একটি মামলার তদন্তভার সিআইডি-র হাত থেকে সিবিআইকে দেবার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপ দে-কে তলব করেছিল সিআইডি (CID)। সেই মামলার তদন্তভার সিআইডি-র হাত থেকে সিবিআইকে (CBI) দেবার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। আজ শীর্ষ আদালতে ছিল সেই মামলার শুনানি। সেখানেই বিচারপতি সিনহার স্বামীর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। অর্থাৎ, প্রতাপ দের বিরুদ্ধে আপাতত সিআইডি আধিকারিকরাই তদন্ত চালিয়ে যাবেন। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১২ জানুয়ারী।

আরও পড়ুন: লোকসভার প্রচারে ময়দানে নামছেন অভিষেক, রবিবার মেগা সভা পৈলানে

ক্ষমতার অপব্যবহার করে একটি মামলায় অবৈধভাবে হস্তক্ষেপ করার অভিযোগ ওঠে বিচারপতি সিনহার স্বামীর বিরুদ্ধে। ৬৪ বছরের এক বৃদ্ধা ও তাঁর মেয়ের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতেই সিআইডিকে তদন্তভার দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, সিআইডির হাত থেকে সিবিআইকে তদন্তভার হস্তান্তর করার জন্য পাল্টা আবেদন করেছিলেন বিচারপতি সিনহার স্বামী। সেই আবেদনই খারিজ করল সুপ্রিম কোর্ট।

CBI নয় CID-র হাতেই তদন্তভার, বিচারপতি সিনহার স্বামীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
CBI নয় CID-র হাতেই তদন্তভার, বিচারপতি সিনহার স্বামীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

ইতিমধ্যে বিধাননগরের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল প্রতাপ দের। কিন্তু তিনি হাজিরা দেননি। তাঁর বক্তব্য ছিল, তাঁর মন্তব্য না শুনেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার রায় দেওয়া হয়। তিনি কন্ঠস্বরের নমুনা না দেওয়ায় রায়দান স্থগিত রাখা হয়েছে অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে।

CBI নয় CID-র হাতেই তদন্তভার, বিচারপতি সিনহার স্বামীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

আজ সুপ্রিম কোর্টে প্রতাপ দে-র হয়ে হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিকাশ সিংহ সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন। কিন্তু বিচারপতি সেই আবেদন খারিজ করলেন। প্রসঙ্গত, বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-ও পেশায় আইনজীবী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক বৃদ্ধাকে সম্পত্তি বিবাদ সংক্রান্ত একটি মামলায় প্রভাব খাটিয়েছেন তিনি।

CBI নয় CID-র হাতেই তদন্তভার, বিচারপতি সিনহার স্বামীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

CBI নয় CID-র হাতেই তদন্তভার, বিচারপতি সিনহার স্বামীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

বৃদ্ধার বক্তব্য, তাঁর পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন প্রতাপচন্দ্র দে। যেখানে অন্যায়ভাবে তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করে উচ্ছেদ করার অভিযোগ করেন তিনি। দেশের শীর্ষ আদালত সিআইডি-কে তদন্তভার দিলেও তাঁর বিরুদ্ধে কোনও অতিরিক্ত পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ দেওয়া হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর