রবিবার গভীর রাতে গার্ডেনরিচের ১৩৪ নং ওয়ার্ডে একটি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে পরিস্থিতি পরিদর্শনে যান স্বয়ং মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। ২৪ ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ। বর্তমানে নিহত ৯ এবং প্রতি মুহুর্তে বাড়ছে নিহতের সংখ্যা।আহত ১২।



আরও পড়ুন : মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, ডিভিশন বেঞ্চে রাজ্য
বহুতলটি যে বেআইনি ছিল তা স্বীকার করেছে মুখ্যমন্ত্রী নিজেও। গ্রেফতার করা হয়েছে প্রোমোটারকে। এই বহুতল ভাঙার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। সারা শহর জুড়ে প্রত্যেকটি বাড়িতে খোঁজ নেওয়া হবে এবং নথি খতিয়ে দেখা বলে খবর লালবাজার সূত্রে। প্রয়োজনে প্রোমোটার বা নির্মীয়মান সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নির্দেশ লালবাজার মারফত।

বেআইনি নির্মাণ রুখতে কড়া প্রশাসন, ভাঙার স্থগিতাদেশের আবেদন খারিজ হাইকোর্টে
কার দোষ এই নিয়ে চলছে দায় ঠেলাঠেলি। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে বেআইনি নির্মাণ ভাঙা সংক্রান্ত মামলার আবেদন করেন তিনজন বিচারপতি। নির্মাণ ভাঙার রায়ের ওপরে স্থগিতাদেশ চেয়েছিল তারা। কিন্তু আইনজীবীদের কোন কথাই শুনল না বিচারপতি সিনহা। তাঁর কথায়, “কোনও বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। আদালতের নির্দেশে ওই সব নির্মাণ ভাঙা হয়ে থাকলে এখন আবার শুনানি সম্ভব নয়। পূর্ব নির্দেশই বহাল থাকবে।”


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



