মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, ডিভিশন বেঞ্চে রাজ্য

আগামী শুনানিতে কেন প্রশাসনিক আধিকারিকদের আদালতে হাজির হতে হবে সেই নিয়ে প্রশ্ন তুলে আদালতে গেল রাজ্য সরকার ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০১৮ সালে সেপ্টেম্বর মাসে উত্তর দিনাজপুরে দাঁড়িভিট (Daribhit School Firing) ছাত্রমৃত্যুর ঘটনায় আদালত অবমাননার নিয়ম জারী করেছিল কলকাতা হাইকোর্ট। গত শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গল বেঞ্চ জানায়, ২০২৩ সালে এনআইএ-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।

মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, ডিভিশন বেঞ্চে রাজ্য

আরও পড়ুন : পারদের উত্থান-পতন, আংশিক মেঘলা আকাশ, আজও কালবৈশাখীর পূর্বাভাস তিলোত্তমায়

তারপর ১০ মাস কেটে গেলেও মামলার কোন অগ্রগতি হয়নি। এই নিয়ে কার্যত অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতি। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং এডিজি-সিআইডির বিরুদ্ধে রুল জারী করা হয়। আগামী ৫ এপ্রিল তাদের আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, ডিভিশন বেঞ্চে রাজ্য

কেন এখন সিআইডি এনআইএ- কে নথি তুলে দেয়নি এই কারণ জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে নিহতদের পরিবারের জন্য যে ক্ষতিপূরণের অঙ্ক নির্দেশ করা হয়েছিল তাও এখনও রাজ্য পালন করেনি। বিচারপতি মান্থার এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) মামলা দায়ের করল রাজ্য সরকার।

মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, ডিভিশন বেঞ্চে রাজ্য
মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, ডিভিশন বেঞ্চে রাজ্য

মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, ডিভিশন বেঞ্চে রাজ্য

আগামী শুনানিতে কেন প্রশাসনিক আধিকারিকদের আদালতে হাজির হতে হবে সেই নিয়ে প্রশ্ন তুলে আদালতে গেল রাজ্য সরকার (Goverment of West Bengal)। মামলা দায়ের করার অনুমতি চায়। মামলা করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর