পঞ্জিকা মতে, বঙ্গে শীতের বিদায় হয়ে গিয়েছে। এখন বসন্ত। তবে রাতের দিকে গা শিরশির করে উঠছে। সকালে চড়ছে পারদ। দক্ষিণবঙ্গে বাড়ছে উষ্ণতা। উত্তরবঙ্গে বাড়ছে উষ্ণতা। সকালের দিকে কুয়াশায় ঢাকছে শৈলশহর।

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে বুধবার থেকে উত্তরের একাধিক জেলায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। আজও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গেই বইবে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি একইরকম থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।

পারদের উত্থান-পতন, আংশিক মেঘলা আকাশ, আজও কালবৈশাখীর পূর্বাভাস তিলোত্তমায়
এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সঙ্গে বিকেলের দিকে রয়েছে কালবৈশাখীর পুর্বাভাস। রাজ্যে জারী রয়েছে কমলা সতর্কতা।



