দেবের ঘাঁটিতে দাঁড়িয়েই কাটমানি সুর চড়াচ্ছেন হিরণ, ‘ভয়ে দলবদল করিনি’, কটাক্ষ ঘাটালের তৃণমূল প্রার্থীর

ঘাটালে নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী দেব (TMC Candidate Dev)। সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনাদের যদি মনে হয় ১০ বছর আমি সাংসদ হিসেবে কাজ করেছি তাহলে আপনারা জানেন কাকে ভোট দেবেন ২৫ মে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কার্যত নিয়ে ফেলেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদল করেন। তৃতীয়বারের জন্য পশ্চিম মেদিনীপুরের ঘাটালের তৃণমূল প্রার্থী টলিউড অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব (Dev at Ghatal)। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একাধিকবার দুর্নীতি ইস্যুতে দেবকে আক্রমণ করেছেন। এবার পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ দেব।

দেবের ঘাঁটিতে দাঁড়িয়েই কাটমানি সুর চড়াচ্ছেন হিরণ, 'ভয়ে দলবদল করিনি', কটাক্ষ ঘাটালের তৃণমূল প্রার্থীর

আরও পড়ুন: ‘রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যানসার’, বালুরঘাটে সভা থেকে বিজেপিকে একহাত নিলেন অভিষেক

সোমবার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর অঞ্চলে নির্বাচনী প্রচার করেন তৃণমূল প্রার্থী দেব (TMC Candidate Dev)। সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের যদি মনে হয় ১০ বছর আমি সাংসদ হিসেবে কাজ করেছি তাহলে আপনারা জানেন কাকে ভোট দেবেন ২৫ মে। যদি মনে করেন দেব সাংসদ হিসেবে কাজ করতে পেরেছেন তবেই ভোট দেবেন।’ প্রচারের পাশাপাশি দাসপুর এলাকায় দলের কর্মীদের নিয়ে বৈঠক করেন দেব। কেন তিনি আবার ভোটে লড়তে রাজি হয়েছেন সেকথাও জানালেন। তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘দিদিকে না বলতে পারিনি। মানুষের জন্য কাজ করতেই আবার নির্বাচনে লড়ব। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীদিনেও থাকব।’

দেবের ঘাঁটিতে দাঁড়িয়েই কাটমানি সুর চড়াচ্ছেন হিরণ, 'ভয়ে দলবদল করিনি', কটাক্ষ ঘাটালের তৃণমূল প্রার্থীর

 

গরু পাচার মামলায় দেবকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) ও ইডি (ED)। এনিয়ে তাঁকে আক্রমণ শানিয়েছেন খড়গপুরের বিধায়ক তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের (Ghatal Loksabha) বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেছিলেন, গরু পাচারের (Cattle Smuggling case) টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন। সম্প্রতি বিজেপি প্রার্থী একটি সাক্ষাৎকারে বলেন, ‘আগে নাটক ছিল ভোটে দাঁড়াব না। যেই মিথ্যাশ্রী ব্যানার্জি বলেছে ১২০০ কোটির ঘাটাল মাস্টার প্ল্যান আমি করে দেব, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। ৩০% কাটমানি মানে ৩৬০ কোটি টাকা।’

দেবের ঘাঁটিতে দাঁড়িয়েই কাটমানি সুর চড়াচ্ছেন হিরণ, ‘ভয়ে দলবদল করিনি’, কটাক্ষ ঘাটালের তৃণমূল প্রার্থীর

দেবের ঘাঁটিতে দাঁড়িয়েই কাটমানি সুর চড়াচ্ছেন হিরণ, 'ভয়ে দলবদল করিনি', কটাক্ষ ঘাটালের তৃণমূল প্রার্থীর
দেবের ঘাঁটিতে দাঁড়িয়েই কাটমানি সুর চড়াচ্ছেন হিরণ, ‘ভয়ে দলবদল করিনি’, কটাক্ষ ঘাটালের তৃণমূল প্রার্থীর

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন দেব। সেখানে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘আমি কাজে বিশ্বাস করি। নির্বাচনের সময় অনেকে অনেক কথা বলেন। আমি গত বছরে সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি। আমি কারও থেকে টাকা নিইনি। প্রমাণ থাকলে গিয়ে ইডি-সিবিআইকে দিয়ে দিন। আমি তো কারও ভয় দলবদল করিনি।’ উল্লেখ্য, আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। দুই তারকা প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর