Calcutta High Court: ভোট নাকি ছেলেখেলা! এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? রাজ্যকে ভর্ৎসনা সিনহার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত ৭৩টি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। তার মধ্যে বেশ কিছু মামলার শুনানি হল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। আর সেখানেই রাজ্যকে তীব্র ভাষায় ভর্ৎসনা করলেন তিনি। পুরুলিয়ায় একটি বুথে বেশ কিছু ব্যালট বাতিল হয়েছে শুনে যেমন বললেন, এটা ভোট নাকি ছেলেখেলা আবার তেমনই গণনাকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকার প্রসঙ্গে বললেন, এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? সব মিলিয়ে এদিন সরগরম কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: ডেরেককে সতর্কবাণী চেয়ারম্যানের, ধনকড়ের ব্যবহারে ক্ষুব্ধ বিরোধী মহল

পুরুলিয়ার একটি বুথে দ্বিতীয়বার গণনার সময় ৩১৯টি ব্যালট পেপার বাতিল হয়ে যায়। বিরোধী প্রার্থীর অভিযোগ ছিল, তখন তিনি গণনাকেন্দ্রে উপস্থত ছিলেন না। এই শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘এটা কি ছেলেখেলা চলছে? হঠাৎ করে এত ব্যালট পেপার বাতিল হয়ে গেল কী ভাবে? এত ভুল হলে নির্বাচন করার দরকার নেই’। পাশাপাশি, বিচারপতি আরও জানতে চান, ‘দ্বিতীয়বার গণনা করা হয়েছিল কার নির্দেশে? বিডিও কি চোখ বন্ধ করে ছিলেন?’

ভোট নাকি ছেলেখেলা! এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? রাজ্যকে ভর্ৎসনা সিনহার

আজ পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে রয়েছে ২২টি জনস্বার্থ মামলা। ১৬টি মামলা রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে রয়েছে ২টি মামলার শুনানি। ভোট-সন্ত্রাস, কারচুপি নিয়ে একাধিক জনস্বার্থ মামলার শুনানি। পঞ্চায়েত ভোটে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়েও রায় দেবে আদালত।

ভোট নাকি ছেলেখেলা! এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? রাজ্যকে ভর্ৎসনা সিনহার
ভোট নাকি ছেলেখেলা! এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? রাজ্যকে ভর্ৎসনা সিনহার

ভোট নাকি ছেলেখেলা! এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? রাজ্যকে ভর্ৎসনা সিনহার

ভোট নাকি ছেলেখেলা! এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? রাজ্যকে ভর্ৎসনা সিনহার
ভোট নাকি ছেলেখেলা! এবার কি আদালতকে নির্বাচন করাতে হবে? রাজ্যকে ভর্ৎসনা সিনহার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর