নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে ১০০ শতাংশের বেশি ভোটে জিতেছেন তৃণমূলের তিন প্রার্থী। আর তা নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। এবার বিচারপতি অমৃতা সিনহা বিডিও-র কাছে রিপোর্ট তলব করে ‘ভুতুড়ে ভোটার’-এর হদিশ জানতে চাইলেন।
আরও পড়ুন: সরকার উল্টোনোর আগে একটা বালতি উল্টে দেখাক! বিজেপি নেতাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর


জানা গিয়েছে, উত্তর ২৪ পরগণার হাবড়া-২ ব্লকের মালিয়ারা গ্রাম পঞ্চায়েতে তিন জন তৃণমূলের প্রার্থী ১০০ শতাংশের বেশি ভোটে জিতেছেন। আর এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাটির শুনানি চলছে অমৃতা সিনহার এজলাসে। মোট ভোটারের চেয়ে বেশি ভোট কীভাবে পড়ল তা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি।

মামলাকারী জানিয়েছেন, হাবড়া-২ ব্লকের মালিয়ারা গ্রাম পঞ্চায়েতের ৬৮ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৪৮১ জন। কিন্ত সেখানে মোট ভোট পড়েছে ২ হাজার ১৭৭টি। অন্যদিকে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের ৭১ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৫২৯। সেখানে ভোট পড়েছে ১ হাজার ৭৪০টি। একইভাবে ৮৩ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা যেখানে ১ হাজার ৪৮৮ জন, কিন্ত ভোট পড়েছে ২ হাজার ৪৯৬ টি। পরিসংখ্যান থেকেই স্পষ্ট, তিনটি বুথেই ১০০ শতাংশের বেশি ভোট পড়েছে।



গণনায় কারচুপির অভিযোগে আগেই একাধিক মামলা দায়ের হয়েছিল আদালতে। রাজ্যে পঞ্চায়েতে ভোট গণনার পর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে শয়ে শয়ে ব্যালট। কখনও গণনা শেষ হয়ে যাওয়ার পর বন্ধ থাকা ঘর থেকে উদ্ধার হচ্ছে ব্যালটে ভরা বাক্স। এমনকি ভোট বয়কটের বুথে ৯৫ শতাংশ ভোট পড়া নিয়েও প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল আদালতকে। এবার সব কিছুকে ছাপিয়ে সামনে এলা ১০০ শতাংশেরও বেশি ভোটে তিন তৃণমূল প্রার্থীর জয়।
১০০ শতাংশের বেশি ভোটে জয়! বিডিও-র কাছে ‘ভুতুড়ে ভোটার’-এর হদিশ চাইল হাইকোর্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



