Mamata Banerjee: সরকার উল্টোনোর আগে একটা বালতি উল্টে দেখাক! বিজেপি নেতাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগে একটা বালতি উল্টে দেখাক, সরকার উল্টোনোর কথা তারপর বলবে, বিজেপি নেতাদের ‘পাঁচ মাসের মধ্যে বাংলায় সরকার পড়ে যাবে’ মন্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পঞ্চায়েত ভোটে আহত তৃণমূল কর্মীদের দেখতে এসএসকেএম হাসপাতালে এসে এই মন্তব্য করলেন তিনি।

আরও পড়ুন: ২১ জুলাইও পথে নামবে বিজেপি, ঘোষণা শুভেন্দুর

প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর গ্যারান্টি দিয়ে বলেন যে, আগামী পাঁচ ছয় মাসের মধ্যে নাকি বাংলায় সরকার পড়ে যাবে। একই সুরে সুর মিলিয়ে সরব হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনিও বলেন, ‘সরকার পাঁচ মাস, ছ’মাস যখন খুশি পড়ে যেতে পারে। সরকার চলে বিধায়কদের সমর্থনে। বিধায়কেরা হঠাৎ মনে করলেন, আমরা সমর্থন করব না! আমরা অন্য কাউকে সমর্থন করব! তখন তো সরকার পড়বেই’।

সরকার উল্টোনোর আগে একটা বালতি উল্টে দেখাক! বিজেপি নেতাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর
সরকার উল্টোনোর আগে একটা বালতি উল্টে দেখাক! বিজেপি নেতাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

এবার এসএসকেএম হাসপাতালে দলীয় কর্মীদের দেখে পাশে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের বক্তব্যের জবাব দিলেন। তিনি সাফ বলে দিলেন, ‘আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে। খেয়েদেয়ে কাজ নেই। তোমাদের সরকার ইতিমধ্যেই উল্টে গিয়েছে। কাল থেকে তো ভয়ে কাঁপছ। যাদের কোনও কাজ নেই, কর্ম নেই, শুধু হিংসা, কুৎসা করা কাজ তারা আর কী করবে?’

সরকার উল্টোনোর আগে একটা বালতি উল্টে দেখাক! বিজেপি নেতাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

অন্যদিকে আবার, একুশে জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষ্যে সাজো সাজো রব ধর্মতলায়। সেদিনই পাল্টা বিজেপির তরফ থেকে বিডিও অফিস ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয়েছে। আজও পুলিশের অনুমতি ছাড়াই কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে হাঁটেন বিজেপির শীর্ষ নেতারা।

সরকার উল্টোনোর আগে একটা বালতি উল্টে দেখাক! বিজেপি নেতাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

সরকার উল্টোনোর আগে একটা বালতি উল্টে দেখাক! বিজেপি নেতাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর
সরকার উল্টোনোর আগে একটা বালতি উল্টে দেখাক! বিজেপি নেতাদের পাল্টা জবাব মুখ্যমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন