নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই চাকরি হারালেন ৯৪ জন প্রাথমিক শিক্ষক। বেআইনিভাবে তাঁদের নিয়োগ হয়েছিল বলে মত দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে আগামী শুক্রবার অর্থাৎ ১৮ অক্টোবরের মধ্যে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ৫০০ কোটি না দিলে ‘খতম’ মোদী? উড়বে আহমেদাবাদ স্টেডিয়াম? বিস্ফোরক ‘হুমকি’ গ্যাংস্টারের


প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম, একাদশ-দ্বাদশ সর্বক্ষেত্রে দুর্নীতির অভিযোগ। সোমবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। প্রাথমিক নিয়োগের তদন্তে নেমে মোট ৯৬ জনকে শনাক্ত করে সিবিআই। আদালতের নির্দেশ ছিল, তাঁদেরকে পর্ষদে গিয়ে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ দাখিল করতে হবে।

সোমবার দেখা গেল, এদের মধ্যে ৯৪ জন প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তাঁরা কেউ শংসাপত্র দেখাতে পারেননি আদালতে। সেই ভিত্তিতেই তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিলেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি, আগামী ১৮ অক্টোবরের মধ্যে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের এই প্যানেল প্রকাশ করার নির্দেশও দিয়েছেন তিনি।



নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রাথমিকে ৯৪ জনের চাকরি বাতিল করলেন বিচারপতি অমৃতা সিনহা
উল্লেখ্য, এদিন পর্ষদের কাছে বিচারপতি জানতে চান, ২০১৬ সালে প্রাথমিকে মোট কতজনের বেআইনি নিয়োগ হয়েছে? সেটা কি পর্ষদের রিপোর্টে আছে? পর্ষদের তরফে জানানো হয়, ৯৬টি বেআইনি নিয়োগ হয়েছে। একই সঙ্গে প্রাথমিক স্কুলে শিক্ষকদের মোট শূন্যপদ কত, সেখানে কোনও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কি না তাও জানতে চান বিচারপতি। এই প্রসঙ্গেই উঠে আসে বঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রসঙ্গ। সেক্ষেত্রে বিচারপতির পর্য়বেক্ষণ, “নিয়োগ দুর্নীতির জেরে যারা বঞ্চিত হয়েছেন, তাঁদের দ্বিতীয় সুযোগ দেওয়া দরকার। প্রার্থীদের বয়স টাও দেখা দরকার। অনেকে বয়স পেরিয়ে গিয়েছে।”
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



