নজরবন্দি ব্যুরো: তিন দিন পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। আর তার আগে মুম্বই পুলিশ পেল একটি বীভৎস হুমকি! জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি মেইল এল পুলিশের কাছে, আর তাতে বলা হল, ৫০০ কোটি টাকা না দিলে উড়িয়ে দেওয়া হবে আহমেদাবাদ স্টেডিয়াম! এমনকি মেরে ফেলা হতে পারে প্রধানমন্ত্রীকে।
আরও পড়ুনঃ খলিস্তানিদের সমর্থন, হামাসকে নিন্দা! সমালোচনার শিকার ট্রুডো
মুম্বই পুলিশ সূত্রে খবর, ভারত-পাকিস্তান ম্যাচের আগে একটি মেইল পেয়েছেন তাঁরা। সেখানেই উল্লেখ রয়েছে আহমেদাবাদ স্টেডিয়ামকে উড়িয়ে দেবার হুমকি। নিশানায় রাখা হয়েছে নরেন্দ্র মোদীকেও। দাবি করা হয়েছে ৫০০ কোটি টাকা। এই মেইলের বিষয়টি ইতিমধ্যেই আহমেদাবাদ পুলিশকে জানিয়েছে মুম্বই পুলিশ।

এই হুমকির বিষয়টি একেবারেই হালকাভাবে নিতে চায় না আহমেদাবাদ পুলিশ। আমদাবাদের পুলিশ কমিশনার জিসি মালিক বলেছেন, ‘‘আমরা এই হুমকিকে হালকা ভাবে নিচ্ছি না। প্রয়োজনীয় সব রকম নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। যে কোনও ধরনের হামলা ঠেকাতে আমরা প্রস্তুত। ভারত-পাকিস্তান ম্যাচ নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা দায়বদ্ধ।’’ তবে হ্যাঁ, যে নামে মেইলটি এসেছে সেই কুখ্যাত গ্যাংস্টার এই মুহূর্তে জেলবন্দি। ফলে, বোঝাই যাচ্ছে তার নাম ব্যবহার করে অন্য কেউ মেইলটি করেছে। প্রত্যেকবার ভারত-পাক ম্যাচের আগে এই ধরনেই এক একটি হুমকি শোনা যায়। বাস্তবে কিছু হয় না। তবুও, সতর্ক থাকার সিদ্ধান্তই নিয়েছে আহমেদাবাদ পুলিশ।

এদিকে, ভারত-পাক ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তা বাড়ানো হচ্ছে আহমেদাবাদে। ম্যাচে যাতে দর্শক স্বাচ্ছন্দ্য ঠিকঠাক থাকে, সে দিকে কড়া নজর থাকবে যেমন, তেমনই থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। জানা গিয়েছে, এনএসজি কমান্ডো, ব়্যাফ, গুজরাট পুলিশ এবং বিভিন্ন এজেন্সি থেকে প্রায় ১১ হাজার নিরাপত্তারক্ষী থাকছেন নিরাপত্তার দায়িত্বে।
৫০০ কোটি না দিলে ‘খতম’ মোদী? উড়বে আহমেদাবাদ স্টেডিয়াম? বিস্ফোরক ‘হুমকি’ গ্যাংস্টারের
পাশাপাশি, ৭ হাজার পুলিশ ও ৪ হোম গার্ডের উপর স্টেডিয়ামের নিরাপত্তার ভার থাকবে। সেই সঙ্গে স্পর্শকাতর এলাকায় যাতে আইন, শৃঙ্খলা ঠিক থাকে, সে দিকেও কড়া নজর রাখা হবে। শুধু তাই নয়, আমরা তিনটে ‘হিট টিম’ও রাখব। এনএসজির অ্যান্টি ড্রোন টিম, বম্ব স্কোয়াড, ডিসপোজাল ইউনিটও রাখা হবে। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টা সংস্থার পাশাপাশি ব়্যাপিড অ্যাকশন ফোর্সও থাকবে। ব়্যাফ কড়া নজর রাখবে স্পর্শকাতর এলাকায়।




