আগামী সোমবার ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন। সকাল ১১ টা থেকে শুরু হবে নির্বাচনের প্রক্রিয়া। শুক্রবার এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি অমৃতা সিংহ জানান, পুরুলিয়ার জেলাশাসক এবং পুলিশ প্রশাসনের নজরদারিতে হবে নির্বাচনের প্রক্রিয়া।
বোর্ড গঠনের পরেও নতুন করে জটিলতা দেখা দিয়েছে ঝালদা পুরসভাকে কেন্দ্র করে। ঝালদা পুরসভায় প্রশাসক পদের বিরোধীতা জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীরা। সোমবার দুপুর ২ টো নাগাদ মামলার শুনানি। এই মামলায় ফের স্থগিতাদেশ জারি হলে ঝালদা নিয়ে আরও জটিলতা বাড়বে বলে মনে করা হচ্ছে।
নভেম্বরেই তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কাউন্সিলররা। এরপর আস্থা ভোটে নির্দল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করতে উদ্যোগ নিয়েছিল কংগ্রেস। তা রুখতেই প্রশাসকের নাম ঘোষণা করে রাজ্য। শনিবার রাজ্যের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে ঝালদায় বোর্ড গঠন করল কংগ্রেস। ঝালদা পুর বোর্ডের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়।
ঝালদার ৬ কাউন্সিলরকে রক্ষাকবচ। শুক্রবার এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। কলকাতা হাইকোর্টের নির্দেশ, বুধবার অবধি ৪ জন কংগ্রেস এবং ২ জন নির্দল কাউন্সিলরদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না।
হাইকোর্টের নির্দেশ মতো আজ ঝালদা পুরসভার আস্থা ভোটের কথা ছিল। সেই আস্থা ভোট হতেই ঝালদা পুরসভা হাতছাড়া হল শাসক দলের। এবার দুই নির্দল কাউন্সিলরদের সমর্থনে বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরাট ধাক্কা শাসক শিবিরের জন্য।