নজরবন্দি ব্যুরোঃ হাইকোর্টের নির্দেশ মতো আজ ঝালদা পুরসভার আস্থা ভোটের কথা ছিল। সেই আস্থা ভোট হতেই ঝালদা পুরসভা হাতছাড়া হল শাসক দলের। এবার দুই নির্দল কাউন্সিলরদের সমর্থনে বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরাট ধাক্কা শাসক শিবিরের জন্য।
আরও পড়ুনঃ Suvendu Adhikari: কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে? কমিশনকে প্রশ্ন শুভেন্দুর
গত পুরসভা নির্বাচনের সময় রাজ্য রাজনীতির শিরোনামে ছিল পুরুলিয়া জেলার ঝালদা পুরসভা। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এরপর তৃণমূল বোর্ড গঠন করলেও ঝালদায় তপন কান্দুর ওয়ার্ডে কংগ্রেসের জন্য মোড় ঘুরিয়ে দিয়েছিল।

গত মাসেই ঝালদার তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন ৭ জন কাউন্সিলর। উপ-পুরপ্রধান তাঁর সময়সীমার শেষের দিকে অর্থাৎ ২১ নভেম্বর তলবি সভা ডেকেছিলেন। কিন্তু সেই সভার বিপক্ষে যান অনাস্থা প্রস্তাব আনা কাউন্সিলররা।
পরে শাসক ও বিরোধী শিবিরের এই বিবাদ গড়ায় কলকাতা হাই কোর্টে। বিরোধী কাউন্সিলরদের জারি করা নোটিস খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ কর্মকার। সোমবার নির্বাচনে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকি তিন বিরোধী কাউন্সিলরদের জারি নোটিশ খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। যার ফলে বিরাট ধাক্কা বিরোধী শিবিরে।
ঝালদা পুরসভা হাতছাড়া, বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস

যদিও গত পুর নির্বাচনে ঝালদা পুরসভায় ৫ টি করে আসনে জয়লাভ করে তৃণমূল ও কংগ্রেস। ২ জন নির্দলের সমর্থনে পুরবোর্ড গঠন করে ঘাসফুল শিবির। এরই মধ্যে সোমনাথ কর্মকার, যিনি নির্দল কাউন্সিলর, কংগ্রেসের ৫ জনের সঙ্গে পৌরপ্রধানের বিরুদ্ধে অনাস্থার চিঠি দেন।বৃহস্পতিবার শেষ পেরেকটি পুঁতে দিলেন তৃণমূলের কাউ্সিলর এবং একদা নির্দল হয়ে জেতা শীলা চট্টোপাধ্যায়। সেখান থেকেই মনে করা হচ্ছিল ঝালদা পুরসভায় রাজনৈতিক বদল এখন সময়ের অপেক্ষা।



