Suvendu Adhikari: কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে? কমিশনকে প্রশ্ন শুভেন্দুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন বছরের শিশুকে উদ্দেশ্য করে ট্যুইট করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তাঁকে শিশু অধিকার লঙ্ঘনের নোটিশ পাঠাল শিশু অধিকার রক্ষা কমিশন। পাল্টা শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। কীভাবে তাঁর মক্কেল জবাব দেবেন? বুঝতে পারছেন না।

আরও পড়ুনঃ Alapan Bandyopadhyay: হেরিটেজ কমিশনের চেয়ারম্যান হলেন আলাপন, নিলেন একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ

শিশু রক্ষা কমিশনের পাঠানো স্ক্রিনশট শেয়ার করে শুভেন্দু ট্যুইট করে লেখেন, ১৮ নভেম্বর তাঁকে এই নোটিশ পাঠানো ঝয়েছিল। যার জবাব দিয়েছেন তাঁর আইনজীবী। বিরোধী দলনেতার বক্তব্য, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন। কমিশনকে বুঝতে হবে কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে? কমিশন কীভাবে বুঝল কয়লা ভাইপোর পুত্র নাবালক।

কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে? প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু
কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে? প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু

মূলত, ১৩ নভেম্বর শুভেন্দুর করা দুটি ট্যুইট থেকে বিতর্কের সুচনা। যা ইতিমধ্যেই শাসক-বিরোধী তরজা বাড়িয়েছে। সেখানে শুভেন্দু লেখেন, কয়লা ভাইপোর ছেলের জন্মদিনের অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ৫০০ পুলিশ, বম্ব স্কোয়াড, গোয়েন্দাকুকুর বাহিনীও মোতায়েন করা হয়েছে অনুষ্ঠানস্থলে। এমনকি মেটাল ডিটেক্টর বসানো নিয়েও কটাক্ষ করেন তিনি। একইসঙ্গে বলেন, লেডি কিমের পরিবার উত্তর কোরিয়ার আসল কিম জং উনের পদক্ষেপ অনুসরণ করে চলছে। বস্তুত কখনও-সখনও বিলাস এবং দেখনদারিতে তাঁকেও ছাড়িয়ে যাচ্ছে।

শুভেন্দুর সেই ট্যুইট নিয়ে বাড়তে শুরু করে রাজনৈতিক উত্তাপ। শুভেন্দুর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আগে আমাকে আক্রমণ করত। তারপর আমার স্ত্রীকে আক্রমণ করতে, তারপর আমার শ্যালিকা, এখন আমার ৩ বছরের ছোট ছেলেটিকেও রেহাই দিচ্ছে না। এরপর শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। এমনকি তাঁর বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয়।

কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে? প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু

কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে? প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু
কয়লা ভাইপো বলতে কাকে বোঝানো হয়েছে? প্রশ্ন ছুঁড়ে দিলেন শুভেন্দু

শুভেন্দুর টুইটের ভিত্তিতেই বিরোধী দলনেতাকে শোকজ করে চিঠি পাঠায় কমিশন। সেই শোকজ চিঠিরই উত্তর দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে ফের বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন