Alapan Bandyopadhyay: হেরিটেজ কমিশনের চেয়ারম্যান হলেন আলাপন, নিলেন একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবার রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করল নবান্ন। এর আগে তাঁর জায়গায় টানা ১১ বছর ধরে ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন। ইতিমধ্যে আলাপন বুঝেও নিয়েছেন তাঁর দায়িত্ব। তিনি হেরিটেজের চেয়ারম্যান পদের আগে তিনি ‘কাস্ট’ চেয়ারম্যান পদে ছিলেন। 

আরও পড়ুন: চাকরি করলেও মিলবে লক্ষ্মীর ভান্ডার, রাজ্য সরকারের তরফে নয়া নির্দেশিকা

বর্তমানে তাঁর ওই জায়গায় আনা হয়েছে ইতিহাসবিদ সুগত বসুকে। তিনি ও ছিলেন হেরিটেজ কমিশনের সদস্য। উল্লেখ্য, শুভাপ্রসন্ন রাজ্য সরকারের কাছের মানুষ হয়েও তাঁকে কেন এই পদ থেকে সরিয়ে আলাপনকে বসানো হল তা নিয়ে উঠছে প্রশ্ন? আর এবিষয়ে নবান্ন তরফে জানানো হয়েছে, শুভাপ্রসন্নের চেয়ে আলাপন অনেকটাই ছোট।

হেরিটেজ কমিশনের চেয়ারম্যান হলেন আলাপন, নিলেন একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ
হেরিটেজ কমিশনের চেয়ারম্যান হলেন আলাপন, নিলেন একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ

এরআগে তিনি অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। রাজ্যের মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পরও তাঁকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর মুখ্যউপদেষ্টা পদে। আর এবার সেই পদে বহাল থেকেই তাঁকে আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল সরকার।  উল্লেখ্য, রাজ্যের মূল হেরিটেজগুলিকে রক্ষা করাই হল কমিশনের মূল কাজ।

হেরিটেজ কমিশনের চেয়ারম্যান হলেন আলাপন, নিলেন একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ

alapan 3শহরের নানা প্রান্তে পড়ে রয়েছে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যশালী বাড়িগুলি। সেগুলিকে চিহ্নিত করে হেরিটেজ তকমা দিতে চায় রাজ্য হেরিটেজ কমিশন। তারপর সেই ভবনগুলিকে সংস্কার করতে চায় তারা। উল্লেখ্য আগামীকাল ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ‘‌হেরিটেজ সপ্তাহ’ পালন করা হবে‌। তার মাঝে একাধিক জায়গায় ‘ব্লু প্লাগ’ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্যের হেরিটেজ কমিশনের পক্ষ থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন