কংগ্রেস কাউন্সিলর খুনে গ্রেফতার মূল চক্রী। শুক্রবার বোকারো থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম কোলেবর সিং। পুরুলিয়া জেলা পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।
পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন করা হল। ওই তদন্তকারী দলে ছ’জন পুলিশ আধিকারিক থাকবেন। তাঁদের মধ্যে ডিএসপি পদমর্যাদার কয়েক জন আধিকারিক রয়েছেন। পাশাপাশি নেওয়া হতে পারে সিআইডির সাহায্য।