নজরবন্দি ব্যুরোঃ পারিবারিক বিবাদের জেরে খুন তপন কান্দু। দাদা নরেন কান্দু ঘটনার মূলচক্রি। ঘটনার সঙ্গে আইসি সঞ্জীব ঘোষের যোগ নেই। সাফ জানিয়ে দিলেন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগান।
আরও পড়ুনঃ বাদ পড়া নেতাদের ফেরালেন সুকান্ত, গেরুয়া শিবিরের নতুন কমিটি গঠন


শনিবার নরেন ত্রিপাঠীকে গ্রেফতার করে পুলিশ। চলে একটানা জিজ্ঞাসাবাদ। এরপর এসপি জানিয়ে দেন, এটা পারিবারিক কারণে খুন। ভাইয়ে ভাইয়ে লড়াই। পারিবারিক কারণে খুন করা হয়েছে। খুনের উদ্দেশ্য নিয়ে কোনও সন্দেহ নেই।

তিনি আরও বলেন, নরেন কান্দু যে তাঁর ভাই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে মেরেছে তার প্রমাণ রয়েছে পুলিশের হাতে। এমনকি খুনের জন্য সাত লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সমস্ত তথ্য আদালতের কাছে তুলে দেওয়া হবে। এমনকি তাঁদের হাতে যে তথ্য রয়েছে তাতে ঘটনার সঙ্গে আইসির কোনও যোগ নেই। যদিও এখনও অবধি ভাইরাল অডিও ক্লিপ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


পারিবারিক বিবাদের জেরে খুন তপন কান্দু, স্পষ্ট করল পুলিশ

যদিও তপন কান্দুর স্ত্রীর দাবী, তাঁর স্বামীর মৃত্যুর জন্য ঝালদার আইসি সহ বড় মাথারা জড়িত। একথা পুলিশের কাছে তিনি আগেও জানিয়েছিলেন। যেহেতু আইসি সঞ্জীব ঘোষকে এখনও অবধি গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা কেন হচ্ছে না? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সেইসঙ্গে প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবী জানাচ্ছেন তিনি।







