ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন, পর্যবেক্ষণে সিআইডি!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন করা হল। ওই তদন্তকারী দলে ছ’জন পুলিশ আধিকারিক থাকবেন। তাঁদের মধ্যে ডিএসপি পদমর্যাদার কয়েক জন আধিকারিক রয়েছেন। পাশাপাশি নেওয়া হতে পারে সিআইডির সাহায্য। 

আরও পড়ুনঃ রাজনৈতিক প্রতিহিংসা কোনও যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় থাকা উচিত নয়, উত্তরবঙ্গ সফরে ফের আক্রমণ রাজ্যপালের

রবিবার সন্ধ্যায় পুরুলিয়ার ঝালদা পুরসভার সদ্যজয়ী কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় তৃণমূল নেতা, তপনের ভাইপো দীপক কান্দুকে গ্রেফতার করেছে পুলিশ। তপন হত্যায় ধৃত দীপক কান্দুকে বুধবার পুরুলিয়া আদালতে তোলা হয়েছিল। বিচারক দীপককে ১৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

তপন হত্যায় জড়িয়েছে ঝালদার আইসি সঞ্জীব ঘোষের নামও। তাঁর বিরুদ্ধে পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভামুরুগনকে অভিযোগপত্র পাঠিয়েছেন নিহত তপনের স্ত্রী পুর্ণিমা কান্দু। বুধবার তপন কান্দুর বাড়িতে উপস্থিত হন সিটের প্রতিনিধিরা। পরিবারের দাবী, বেশ কিছু সময় ধরে চলে জিজ্ঞাসাবাদ।

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন, বড় পদক্ষেপ রাজ্যের 

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন, বড় পদক্ষেপ রাজ্যের 
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে সিট গঠন, বড় পদক্ষেপ রাজ্যের 

তপন কান্দুর ভাইপোর সঙ্গে জাহ্লদা থানার আইসির কথোপকথনের একটি অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সূত্রের খবর, তদন্তের প্রমাণ হিসাবে সেগুলিকে ব্যবহার করতে পারে পুলিশ। তপনের স্ত্রীর কথায়,  এই ঘটনায় এক জন গ্রেফতার হয়েছে। আরও যারা যুক্ত রয়েছে তাদের খুঁজে বার করা হোক। দোষীদের ফাঁসি চাই। সিবিআই তদন্তের দাবী জানাচ্ছেন তাঁরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর